একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের সরকারি দফতরগুলিতে একই সংস্থাকে বারবার কাজের বরাত দেওয়ার প্রথায় এবার লাগাম টানতে কড়া পদক্ষেপ করল নবান্ন। বুধবার মুখ্যসচিব মনোজ অগ্রবালের সই করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভবিষ্যতে কোনও সরকারি দফতর একই সংস্থার চুক্তির মেয়াদ বাড়িয়ে কাজ চালিয়ে যেতে পারবে না। নিয়ম মেনে নির্দিষ্ট সময় অন্তর নতুন করে দরপত্র (টেন্ডার) ডাকতেই হবে। এই সংক্রান্ত পাঁচ দফা নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, কোনও সংস্থার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে থেকেই নতুন টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করতে হবে। যাতে সময়মতো নতুন সংস্থা নির্বাচন করা যায় এবং সরকারি পরিষেবা বা প্রকল্পের কাজে কোনও বিঘ্ন না ঘটে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, চুক্তির মেয়াদ বৃদ্ধি বা পুনর্নবীকরণের কোনও প্রস্তাব আর গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ে টেন্ডার না ডাকার ক্ষেত্রে কোনও অজুহাতও গ্রহণযোগ্য হবে না। নবান্নের পর্যবেক্ষণ, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি দফতর একই সংস্থাকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চেয়ে অর্থ দফতরের কাছে আবেদন জানিয়ে আসছে। বহু ক্ষেত্রে অর্থ দফতরের সঙ্গে আলোচনা করেই সংশ্লিষ্ট সংস্থার কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। কিন্তু এই পদ্ধতি আর্থিক বিধির পরিপন্থী বলেই এবার স্পষ্ট অবস্থান নিল রাজ্য সরকার। সরকারের বক্তব্য, প্রতিবার উন্মুক্ত টেন্ডার ডাকা হলে একাধিক সংস্থা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়। এর ফলে স্বচ্ছতা বজায় থাকে এবং যোগ্য সংস্থাকে প্রতিযোগিতার ভিত্তিতে কাজের বরাত দেওয়া সম্ভব হয়। কিন্তু একই সংস্থার চুক্তির মেয়াদ বারবার বাড়ানো হলে সেই প্রতিযোগিতার সুযোগ নষ্ট হয় এবং সরকারি আর্থিক বিধিও লঙ্ঘিত হয়।

আরও পড়ুনঃ গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অনুমোদন ছাড়া কোনও সংস্থার চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হলে বা সময়মতো টেন্ডার ডাকা না হলে তা আর্থিক বিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এমন ঘটনায় দায়ী আধিকারিক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে নবান্ন। সরকারি কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতা নিশ্চিত করতেই এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা