সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

Share:

নিজস্ব প্রতিনিধি: সেবাশ্রয় শিবিরে চিকিৎসার গাফিলতির অভিযোগে আরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানায় তাঁর নামে মামলা রুজু করেছে পুলিশ। এফআইআরে নাম অভিষেকের পিএ সুমিত রায়েরও। অভিযোগের কেন্দ্রে রয়েছেন রবীন্দ্রনগরের বাসিন্দা মালতী বিশ্বাস। পরিবারের অভিযোগ, শিবিরে ভুল চিকিৎসার জেরেই শেষ পর্যন্ত কেটে বাদ দিতে হয়েছে তাঁর বাঁ পা। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার (৯ জুলাই) রবীন্দ্রনগর থানায় মালতী বিশ্বাসের স্বামী প্রবীরকুমার বিশ্বাস লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই মামলা নথিভুক্ত হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ভবনের পক্ষ থেকেও মালতী বিশ্বাসের পরিবারকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে দেখা করার জন্য বলা হয়েছে। আগামিকাল সোমবার (১৩ জুলাই) স্বাস্থ্য ভবনে যাবেন মালতীর পরিবার এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় নিজে কথা বলবেন পরিবারের সঙ্গে। 

আরও পড়ুন: সন্দেহজনক কাজের ডেরা! প্রশাসনের স্ক্যানারে রাজ্যের ১২ জেলার মাদ্রাসা

অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অস্টিওআর্থারাইটিসজনিত পায়ের ব্যথায় ভুগছিলেন মালতী বিশ্বাস। চিকিৎসার জন্য তিনি মহেশতলায় একটি সেবাশ্রয় শিবিরে যান। সেখানে তাঁকে কিছু ওষুধ দেওয়া হয়। পরিবারের দাবি, সেই ওষুধ খাওয়ার পর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং পায়ের ব্যথা ও সংক্রমণ বেড়ে যায়। পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁকে প্রথমে এমআর বাঙুর হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকেরা তাঁর অবস্থা জটিল বলে জানিয়ে চিত্তরঞ্জন হাসপাতালের পার্ক সার্কাস শাখায় রেফার করেন। পরে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অস্ত্রোপচার করে তাঁর বাঁ পা কেটে বাদ দিতে হয়। মালতী বিশ্বাসের দাবি, এই ঘটনার ফলে তিনি বর্তমানে প্রায় ৭৫ শতাংশ শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে তাঁর পরিবার। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। মামলার তদন্ত শুরু করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান