সন্দেহজনক কাজের ডেরা! প্রশাসনের স্ক্যানারে রাজ্যের ১২ জেলার মাদ্রাসা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের অনুদানহীন মাদ্রাসাগুলিকে ঘিরে পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। ১২ টি জেলার মাদ্রাসায় বিশেষ পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর। কী পড়ানো হছে, কীভাবে প্রতিষ্ঠানগুলি পরিচালিত হচ্ছে এবং প্রয়োজনীয় নথিপত্র সঠিক রয়েছে কি না সবই খতিয়ে দেখবে বিশেষ দল। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। সরকারি সূত্রের খবর, আগামী ১৫ জুলাই থেকে এই পরিদর্শন শুরু হবে এবং ২১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট রিপোর্ট দফতরের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বিশেষ দলটি বিভিন্ন জেলায় গিয়ে মাদ্রাসাগুলিতে কী ধরনের পড়াশোনা চলছে, শিক্ষার মান, প্রশাসনিক নথিপত্র, নিবন্ধন সংক্রান্ত তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় খতিয়ে দেখবে। পরিদর্শনের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে মোট ১২ টি জেলাকে এই পরিদর্শনের আওতায় আনা হয়েছে। জেলার তালিকায় রয়েছে- কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা।

আরও পড়ুন: স্বামীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছেলে

উল্লেখ্য, রাজ্যে অনুদানহীন মাদ্রাসাগুলির তথ্য সংগ্রহ এবং বাস্তব পরিস্থিতি জানার জন্য কিছুদিন আগেই সমীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের প্রধান সচিব সমস্ত জেলাশাসকের কাছে নির্দেশিকা পাঠিয়েছিলেন। ব্লক ও পুরসভা স্তরে তথ্য সংগ্রহের জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়। এদিকে, এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। বিজেপি নেতা তথা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই কিছু মাদ্রাসাকে ঘিরে বিভিন্ন ধরনের অভিযোগ উঠছিল। তাঁর বক্তব্য, ‘মাদ্রাসা নিয়ে সরকার ভাবনা চিন্তা করছে। অনেক অভিযোগ ছিল। অনেক মাদ্রাসায় বেআইনি কার্যকলাপ হত। সেগুলো ঠিক করে তারপরে সরকার সঠিক সিদ্ধান্ত নেবে।’

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর