মধ্যযুগীয় বর্বরতা! মূক-বধির যুবকের গায়ে গরম জল ঢেলে পিটিয়ে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি : নির্মমতা কোন পর্যায়ে পৌঁছলে এক মূক ও বধির ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে গায়ে গরম জল ঢেলে খুন করা যায়। এমনই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে। মৃত যুবকের নাম আশিক মন্ডল। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের শাস্তির দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

পানিহাটি পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের নামাজপাড়ার বাসিন্দা আশিক মন্ডল। ওই যুবক মূক ও বধির বলে জানা গিয়েছে। অভিযোগ, স্থানীয় বাচ্চু বড়ুয়া ও তার পরিবারের লোকেরা আশিককে নৃশংসভাবে মারধর করে গায়ে গরম জল ঢেলে দেয়। অ্যাসিড খাওয়ানোর অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অত্যাচার সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে সাগর দত্ত হাসপাতালে ভর্তি হন আশিক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর। যুবকের মৃত্যুর পর থেকেই পানিহাটি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে নামাতে হয়েছে RAF। ঘটনার পরে অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পলাতক। বাকিদের খুজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এবার প্রশ্ন উঠছে, কেন মূক ও বধিক ব্যক্তির ওপরে নির্যাতন চালানো হয়েছে? যদিও এর প্রশ্নের উত্তর মেলেনি।

মৃতের পরিবারের অভিযোগ, আশিক কিছু করলে, পারিবারের কাছে জানাতে পারত। এইভাবে মধ্যযুগীয় অত্যাচার কেন করা হল? এই ধরনের ঘটনা অত্যন্ত নক্কারজনক। গায়ে গরম জল ঢেলে মারধর করার পাশাপাশি অ্যাসিড খাওয়ানোর মতো ঘটনা ঘটেছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তাদের শাস্তির দাবিতেই সোচ্চার হয়েছে স্থানীয়রা।

ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

রবিবারের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা

সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার