সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নিয়োগ  দুর্নীতি মামলার তদন্তে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দোরগোড়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাটের বাসভবনে পৌঁছন ইডির দুই আধিকারিক। তাঁদের হাতে ছিল সমনের নথি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তের সূত্রেই এই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সংস্থা। 

সূত্রের খবর, এ দিন প্রথমে ইডি আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ নামক বাসভবনে পৌঁছন। তবে সেখানে গিয়ে তাঁরা জানতে পারেন, বর্তমানে ডায়মন্ড-হারবারের সাংসদ ওই বাড়িতে থাকেন না। এরপরই গোয়েন্দারা কালীঘাটের অন্য বাসভবনের উদ্দেশে রওনা দেন এবং বিকেল প্রায় পাঁচটা নাগাদ সেখানে পৌঁছন। ইডি আধিকারিকরা বাড়ির  নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন এবং সমন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানিয়ে যান। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের সরাসরি সাক্ষাৎ হয়েছে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

গত কয়েক সপ্তাহে একাধিক কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন প্রশাসনিক ও তদন্তকারী সংস্থাগুলির নজরে এসেছে। বেআইনি নির্মাণের অভিযোগে আগে সেখানে গিয়েছিল কলকাতা পুরসভার প্রতিনিধিদল। এমনকই কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার দিল্লিতে ইডির সদর দফতরে এবং কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর বিধানসভার সই জালিয়াতি মামলার তদন্তে তাঁর বাড়িতে পৌঁছেছিল সিআইডি। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেই সময় হাজিরা দেননি অভিষেক। গ্রেফতারির ভয়ে এদিনই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

নেপাল বিপর্যয়ের ৮দিন পরেও নিখোঁজ মুকুলের পুত্রবধূ, DNA নমুনা পাঠানো হল হাসপাতালে

অনাস্থা ভোটে বনগাঁর কালুপুর পঞ্চায়েত দখল বিজেপির, নতুন প্রধান সৌমেন সরকার

৩,৭০০ টাকার ইলিশ কিনে ‘ভ্যানিশ’ মহিলা, মধ্যমগ্রামে অভিনব চুরিতে হতবাক মাছ ব্যবসায়ী

কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার চাদরে তারাপীঠ, এলাকাজুড়ে ড্রোন-সিসিটিভিতে নজরদারি

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

নামী দোকানের মিষ্টিতে মেশানো হচ্ছে হোলির রঙ, আরামবাগ জুড়ে অভিযান খাদ্য দফতরের

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

মন্দিরে শিবমূর্তিকে জড়িয়ে ধরার চেষ্টা ১২ ফুটের কিং কোবরার! হতবাক স্থানীরা, তারপর…

৫ রানে ৭ উইকেট নিয়ে মহিলাদের এশিয়া কাপে ইতিহাস! কে গড়লেন এই নজির?

ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬