ভাঙড়ে বোমাবাজি জখম পাঁচ আইএসএফ কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়: আবারও নতুন করে অশান্ত ভাঙড়। বোমাবাজিকে কেন্দ্র নতুন করে ফের উত্তপ্ত হল এলাকা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়েছিল ভাঙড়(Bhangar)। ভোটের দিনে, ভোট গণনার দিনে, এমনকী তারও পরে বার বার গোলমালের অভিযোগ উঠেছে ভাঙড়ের বেশ কিছু এলাকায়। আর এবার পঞ্চায়েতের বোর্ড গঠনেও ভাঙড়ের পিছু ছাড়ল না অশান্তি।

পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে বুধবার ফের উত্তপ্ত হল ভাঙড়ের কাশীপুর থানা এলাকার মাঝেরহাটি গ্রাম । এদিন ভাঙর দু’নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের (Bhagabanpur Gram Panchayet)বোর্ড গঠন ছিল । বোর্ড গঠনের পর আইএসএফ কর্মীদের বাড়ি ও দোকান লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে । এই ঘটনায় রিজিয়া বিবি, আসুর আলি মোল্লা, আরিফ মোল্লা সহ মোট পাঁচজন আহত হয়েছেন । আহতদের স্থানীয় জিরানগাছা প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য । আহতরা প্রত্যেকেই আইএসএফ কর্মী বলে দাবী করা হয়েছে । এদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় কাশীপুর থানার(Cossipur P.S.) বিশাল পুলিশবাহিনী। এই গোলমালের ঘটনায় এলাকার আইএসএফ(ISF) কর্মী ও সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। জেসমিনা বিবি নামে এক আইএসএফ কর্মী ক্ষোভ উগরে দিয়ে বলেন , ‘এদিন বোর্ড গঠন ছিল। সেই বোর্ড গঠন করে লোকজন ফিরছিল। দুষ্কৃতীদের কাছে বোমা ছিল।

চারটি বোমা(Bomb) মারে একসঙ্গে। দোকানের পাশে কয়েকজন বসেছিলেন, সেই বোমা ছিটকে এসে লেগেছে তাঁদের। বার বার এমন ঘটনা ঘটছে, আর ওরা পার পেয়ে যাচ্ছে। আমরা চাই, অভিযুক্তদের গ্রেফতার করা হোক। যদিও পুলিশ আশ্বস্ত করেছে। এখন দেখা যাক কী হয়।’বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের সঙ্গেও। তিনি বলেন , ‘কারা বোমা ফাটাচ্ছে, কারা বোমা মারছে, কারা পটকা ফাটাচ্ছে… এটা আমাদের দেখার দায়িত্ব নয়। আমাদের দলীয় কর্মীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোনও জায়গায় কোনো গন্ডগোল ও কাউকে কোনোভাবেই আক্রমণ করা যাবে না । কোথাও অশান্তি করা যাবে না। আগামী ১৩ তারিখ ভাঙড়ে শান্তিপূর্ণ বিজয় মিছিল । মাঝেরহাটির মতো জায়গায় বোমা মারার লোক আমাদের নেই’।

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট