‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর মণ্ডপের ভিতরে আমিষ খাবার নিয়ে প্রবেশ না করা এবং থিমের নামে মাতৃপ্রতিমার চিরাচরিত রূপে বিকৃতি না ঘটানোর বার্তা দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলের বার্ণপুরে একটি দুর্গাপুজো কমিটির খুঁটিপুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে পুজোর পরিবেশ ও মণ্ডপের পবিত্রতা বজায় রাখার আবেদন জানান তিনি। একইসঙ্গে আমিষ-নিরামিষ বিতর্ক এবং পুজোর সরকারি অনুদান নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন মন্ত্রী।

খুঁটিপুজোর অনুষ্ঠানকে৪ কেন্দ্র করে এদিন বার্ণপুরে উৎসবের আবহ তৈরি হয়েছিল। অনুষ্ঠানে হাজির হয়ে নিজেই ঢাক হাতে তুলে নেন অগ্নিমিত্রা। মন্ত্রীর ঢাকের তালে আনন্দে নেচে ওঠেন পুজো কমিটির মহিলা সদস্যরা। মুহূর্তের মধ্যেই অনুষ্ঠানস্থলে তৈরি হয় উৎসবের উচ্ছ্বাস। তবে আনন্দের পাশাপাশি পুজোর আয়োজন নিয়ে একাধিক বার্তা দেন পুরমন্ত্রী। তিনি বলেন, বাঙালির খাবারের ক্ষেত্রে কোনও ধরনের নিষেধাজ্ঞা চাপানোর প্রশ্নই নেই। প্রত্যেকে নিজের পছন্দমতো আমিষ বা নিরামিষ খাবার খেতে পারেন। কিন্তু দুর্গাপুজোর মণ্ডপের ভিতরে যাতে আমিষ খাবার নিয়ে কেউ প্রবেশ না করেন, সেই বিষয়টি উদ্যোক্তাদের নিশ্চিত করা উচিত। তাঁর মতে, মণ্ডপের পবিত্রতা ও পরিবেশ বজায় রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। মণ্ডপসজ্জায় থিমের ব্যবহার নিয়েও সতর্ক করেন অগ্নিমিত্রা। তাঁর আবেদন, নতুনত্বের নামে যেন কোনওভাবেই দেবীর প্রতিমার মূল রূপ বিকৃত না করা হয়। মায়ের মুখ, সাজসজ্জায় এমন কোনও পরিবর্তন করা উচিত নয়, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। একইসঙ্গে থিমের অংশ হিসেবে জুতো বা চটি ব্যবহারের বিষয়টিও এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি। 

আরও পড়ুন: পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

আমিষ-নিরামিষ নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে মন্ত্রী দাবি করেন, বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্যকে বিকৃত করে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করা হয়েছে। তাঁর বক্তব্য, বাঙালির খাদ্যাভ্যাসের উপর কোনও নিষেধাজ্ঞার কথা বলা হয়নি। বরং মণ্ডপের ভিতরের পরিবেশ ও পবিত্রতা বজায় রাখার বিষয়টিই সামনে রাখা হয়েছে। পুজোর সরকারি অনুদান নিয়েও এদিন প্রশ্নের মুখে পড়েন পুরমন্ত্রী। অগ্নিমিত্রা জানান, দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের যে সিদ্ধান্ত হবে, সেটিই তাঁর সিদ্ধান্ত বলেও স্পষ্ট করেন তিনি। পুজো উদ্যোক্তারাও সরকারি সিদ্ধান্ত মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। উৎসবের পাশাপাশি নাগরিক পরিষেবার দিকটিও এদিন গুরুত্ব পায়। বার্ণপুর ও আসানসোল শহরের রাস্তা, নিকাশি ব্যবস্থা এবং পানীয় জলের মতো পরিষেবাগুলিকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন অগ্নিমিত্রা। পুজোর মরশুমে উৎসবের পরিবেশ তৈরির পাশাপাশি শহরকে আরও পরিষ্কার, সুন্দর ও নাগরিকবান্ধব করে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি।

‘জীবন নরক বানিয়ে দিয়েছে’, ফের মোদিকে নিশানা যন্তরমন্তরের ভাইরাল গার্লের

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও