পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

এমন আবহে রবিবার (৩০ অগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরভোটে কলকাতার ইনচার্জ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার সাফ জানালেন

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর পরেই রাজ্যে পুরসভার নির্বাচন। তাই হাতে সময় কম। তার আগেই কাজ শেষ করতে হবে। বিশেষ করে, কলকাতা-হাওড়া পুরনিগম দখলকে পাখির চোখ করে এগোচ্ছে রাজ্যের বিজেপি সরকার। ইতিমধ্যেই প্রার্থী বাছাই পর্ব শুরু করেছে শাসকদল। একেবারে আতশকাচ দিয়ে বাছাইয়ের পর তৈরি হবে প্রার্থী তালিকা। এমন আবহে রবিবার (৩০ অগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার সাফ জানালেন, ‘যার যত জনপ্রিয়তা তাঁকেই পুরসভা নির্বাচনে প্রার্থী করা হবে। এক্ষেত্রে যার ভোটে জেতার সম্ভাবনা থাকবে তাকেই টিকিট দেওয়া হবে, তাই আগে থেকে তাঁর জনপ্রিয়তা, পরিচিতি, কাজকর্ম সব খতিয়ে দেখা হবে।’

পুরভোটে বিজেপির সফলতার জন্যে যা দরকার, তাই করা হবে বলে জানালেন সুকান্ত মজুমদার। সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর পুজো মিটলেই হাওড়া ও কলকাতার পুরনিগমের ভোট। দুই জায়গায় ইতিমধ্যেই নির্বাচনী ইনচার্জ নিয়োগ করেছে রাজ্যের শাসকদল। কলকাতা পুরনিগমের ইনচার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। আর হাওড়ার পুরিনিগমের ইনচার্জ করা হিয়েছে রাহুল সিনহাকে। ভোট প্রস্তুতিতে একেবারে কোমর বেঁধে নেমেছেন তাঁরা।

পাশাপাশি ঘনঘন বৈঠক, সভা, জনসংযোগ চলছেই। সেই নিয়ে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার। সেখানে তিনি জানিয়েছেন, ‘কে কতদিন ধরে দলের সঙ্গে যুক্ত, কে সাংগঠনিকভাবে দক্ষ, পুর ভোটের জন্যে প্রার্থী বাছাইয়ে সেসব বিচার্য বিষয় নয়। সেটা সংগঠন দেখবে। ভোটের জন্য একটাই বিষয় দেখা হবে, যাকে মনে করা হবে, যে তিনি জিততে পারবেন, তাঁকেই টিকিট দেওয়া হবে। এক্ষেত্রে তাঁদের জনপ্রিয়তা কত, সেটাও ভালোভাবে খতিয়ে দেখা হবে। তবে নব্য বিজেপি প্রার্থী হবেন কিনা, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেউ যদি হঠাৎ করে নিজেকে বিজেপি নেতা দাবি করে, তাহলে তো কিছু করার নেই।’

টয়লেট সিটের নিচে লুকিয়ে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘সাহেব ছুটি মিললে স্ত্রীর শেষকৃত্যে হাজির থাকতে পারি’, ঊর্ধ্বতন অফিসারের কাছে করুণ আর্তি কনস্টেবলের

সরকারি হস্তক্ষেপের অভিযোগ, শ্রীলঙ্কার হাত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব কাড়ল আইসিসি

উজবেকিস্তানের সর্বোচ্চ সম্মান ‘Oliy Darajali Dustlik’-তে ভূষিত হলেন মোদি

নদিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে ১৫ কেজির বেশি সোনা উদ্ধার, বিএসএফের জালে এক মহিলা

পুরভোটের টিকিট পাওয়ার মাপকাঠি জনপ্রিয়তা, জানিয়ে দিলেন সুকান্ত

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

জলে ডুবে যাচ্ছিল ভাই, বাঁচাতে তিন দিদির ঝাঁপ, চার জনেরই সলিল সমাধি

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা