‘চাকা লক করে দেওয়া হবে’, বাস-অটোচালকদের কড়া হুঁশিয়ারি মন্ত্রী অগ্নিমিত্রার

Share:

নিজস্ব প্রতিনিধি: যানজটের জেরে নাজেহাল শহরবাসী। সেই সমস্যার সমাধানে এবার নিজেই রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাস-অটোচালকদের কড়া সতর্কবার্তার পাশাপাশি ট্রাফিক পুলিশকেও আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। তাঁর এই পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা। শহরের ব্যস্ত এলাকায় হঠাৎ পরিদর্শনে গিয়ে তিনি দেখেন, বহু বাস ও অটো নির্ধারিত স্ট্যান্ডের বাইরে রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।

তিনি স্পষ্ট ভাষায় বাস ও অটোচালকদের জানান, নির্দিষ্ট স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও যাত্রী তোলা বা নামানো চলবে না। রাস্তার মাঝাখানে বা যেখানে সেখানে যানবাহন থামিয়ে যাত্রী পরিষেবা চালানো হলে ভবিষ্যতে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, ‘নিয়ম ভাঙার প্রবণতা বন্ধ না হলে প্রয়োজন হলে আইন অনুযায়ী যানবাহনের চাকা লক করে দেওয়া-সহ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি মনে করিয়ে দেন, ট্রাফিক আইন মেনে চলা শুধু চালকদের দায়িত্ব নয়, শহরের স্বাভাবিক যান চলাচল বজায় রাখার ক্ষেত্রেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: চোর সন্দেহে বালককে নৃশংস মারধর, বস্তায় ভরে নদীতে ফেলার চেষ্টা! চাঞ্চল্য রায়গঞ্জে

এদিন ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ এবং প্রশাসনের আধিকারিকদেরও কড়া বার্তা দেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, শহরের শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে। প্রতিদিন একজন জনপ্রতিনিধির রাস্তায় নেমে পরিস্থিতি সামলানো সম্ভব নয়, তাই নিয়ম কার্যকর করার দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। যানজট কমাতে বাজার এলাকার কাছে একটি সুসংগঠিত অটো স্ট্যান্ড তৈরিরও প্রস্তাব দেন তিনি। তার মতে, এতে চালক এবং যাত্রী উভয় পক্ষেরই সুবিধা হবে এবং শহরের যান চলাচলও অনেকটাই স্বাভাবিক হবে। পরে এই অভিযানের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন অগ্নিমিত্রা পাল। সেই পোস্টে তিনি সাধারণ মানুষ ও পরিবহন কর্মীদের উদ্দেশে সচেতনতার বার্তা দিয়ে লেখেন, ‘নির্ধারিত স্ট্যান্ড ব্যবহার করলে যেমন যানজট কমবে, তেমনই শহরের পরিবহন ব্যবস্থাও আরও শৃঙ্খলাবদ্ধ হবে। একটি পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও গতিশীল আসানসোল গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।’  

‘ছেলে ভোলানো কথা বলছেন মমতা,’ তৃণমূল ক্ষমতায় ফেরার মন্তব্যে তোপ দিলীপের

কোনও ঝামেলা ছাড়াই বাড়িতে বানান রেস্তরাঁর মতো মালাই সোয়া চাপ

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ