চোর সন্দেহে বালককে নৃশংস মারধর, বস্তায় ভরে নদীতে ফেলার চেষ্টা! চাঞ্চল্য রায়গঞ্জে

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র চুরির সন্দেহ! আর সেই অভিযোগেই ১০ বছরের এক শিশুর উপর চলল অমানবিক নির্যাতন। হাত-পা বেঁধে বেধড়ক মারধর, এমনকি বস্তার মধ্যে ভরে নদীতে ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ ঘিরে উত্তাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। ছেলেকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছেন তার মা-ও। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। যদিও ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটাল। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ঘটনাটি ঘটলেও বিষয়টি শনিবার (১১ জুলাই) সকালে সমাজ মাধ্যমে প্রকাশ্যে আসে। ভিডিওটিতে শিশুটির চিৎকার এবং তার উপর নির্যাতনের দৃশ্য ধরা পড়েছে বলে দাবি। এই দৃশ্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, শিশুটিকে উদ্ধার করতে গেলে পরিবারের সদস্যদেরও বাধা দেওয়া হয়। ছেলেকে রক্ষা করতে গিয়ে তার মা-ও মারধরের শিকার হন বলে অভিযোগ উঠেছে। ঘটনায় স্থানীয় সিরাজুল আলি, মাসুল আলি-সহ অন্তত সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পরিবার। এই নৃশংস ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছে ওই শিশু ও তার পরিবার। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। 

আরও পড়ুন: সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

এদিকে, রায়গঞ্জের পুলিশ সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন, ভাইরাল ভিডিও খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার রাত পর্যন্ত অবশ্য এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, এর আগেও পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় চিপস চুরির অভিযোগে এক কিশোরকে প্রকাশ্যে মারধর ও অপমান করার অভিযোগ সামনে এসেছিল। পরে ওই কিশোরের মৃত্যুর ঘটনায় রাজ্যজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। রায়গঞ্জের এই ঘটনাও ফের আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

মা লক্ষ্মীর ভোগের জন্য অল্প সময়েই বানিয়ে ফেলুন আলু ফুলকপির ডালনা

কোমর থেকে খুলে পিস্তল গাড়িতে রেখেছিল বাবা, খেলতে গিয়ে মৃত্যু ৩ বছরের শিশুর

মা লক্ষ্মীর ভোগের প্রসাদে তৈরি করুন শাহি কেশর পিস্তা ফিরনি

রবি রাতেই ইরানের ‘খেলা শেষ’! ভয়ানক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

SIR-এ কোন সফ্টওয়্যারের ব্যবহার করা হয়েছিল? উত্তর দিতে নারাজ জ্ঞানেশের কমিশন

কোজাগরী লক্ষ্মীপুজোয় সস্তা রুপো, এক ধাক্কায় দাম কমল ১৬ হাজার টাকা

বাগদানের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩, দেহ উদ্ধারে ডাক পড়ল বুলডোজারের

‘হবু পরিচালকদের মগজধোলাইয়ের চেষ্টা চলছে’, SRFTI-এ আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে নাসিরুদ্দিন

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, প্রবল আতঙ্কে স্থানীয়রা

ফ্রান্সের রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যাপ্টেন আমেরিকা-ব্ল্যাক প্যান্থার! গ্রেফতার এক হাজার

ধারের টাকা ফেরত চাওয়ায় সেলসম্যানকে খুন, মদের দোকান থেকে লুঠ ১.৪১ লক্ষ

ড্রোন হামলায় Starlink-এর অপব্যবহার করেছে ইউক্রেন! বিস্ফোরক দাবি এলন মাস্কের