প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি:  ধর্ষণ ও যৌন নির্যাতন যেন সমাজের বুকে এক গভীর ক্ষতের মতো ছড়িয়ে পড়ছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এই ধরনের অপরাধ থেকে রেহাই পাচ্ছে না শিশুরাও। যে বয়সে শিশুদের নিশ্চিন্তে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই ভয় ও আতঙ্কের শিকার হতে হচ্ছে অনেককে। বারুইপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উত্তর ২৪ পরগনায়। মাত্র আট বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক প্রতিবেশী প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ।

 শাসন থানার শিমুলগাছি এলাকায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ।  ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার (২২ অগস্ট) সকালে বাড়িতে একাই খেলছিল শিশুটি। সেই সময় তার বাবা-মা কেউ বাড়িতে ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে প্রতিবেশী এক প্রৌঢ় ওই বাড়িতে ঢুকে পড়ে। ঘরের মধ্যেই শিশুটির উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শিশুটির কান্নার আওয়াজ শুনে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।  অভিযুক্তের নাম শহিদুল ইসলাম। 

আরও পড়ুন: বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

পরবর্তীতে বাবা-মা বাড়িতে ফিরে মেয়েকে  রক্তাক্ত ও অসুস্থ অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে রাতেই বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে । ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ তৈরি হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানানো হয়েছে নাবালিকার পরিবারের পক্ষ থেকে। 

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার আগে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের