বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি:  বন্যার জলে চারদিক থইথই করছে। ডুবে গিয়েছে গ্রামের রাস্তা। অ্যাম্বুল্যান্স পৌঁছনোরও কোনও উপায় নেই। এমনকি ছিল না নৌকাও। এমন পরিস্থিতিতে প্রসব যন্ত্রণায় কাতর এক গর্ভবতী মহিলা। কিভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেটা ভেবেই মাথায় হাত পড়ে  পরিবারের সদস্যদের। তবে পরিবারের সদস্যরা ভেবে যে রাস্তা বের করেছেন তাতে অবাক নেট দুনিয়া। অনেকেই এই উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। 

ঘটনাটি ঘটেছে ওডিশার ভদ্রক জেলার বাসুদেবপুর এলাকায়। হাসপাতালে নিয়ে যেতে বাড়ির দরজাকেই ভেলা বানালেন পরিবারের সদস্যরা। সেই ভেলায় করেই কোনওরকমে তাঁকে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আর সেখানে পৌঁছনোর মাত্র এক মিনিটের মধ্যেই জন্ম নেয় এক পুত্রসন্তান।  জানা গিয়েছে, বাসুদেবপুর ব্লকের দধিবামনপুর পাল গ্রামের বাসিন্দা পরশুরাম মালিকের স্ত্রী পূজারাণী মালিক প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন। কিন্তু বন্যার জেরে গ্রামের রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ায় কোনও অ্যাম্বুল্যান্স তাঁদের বাড়ি পর্যন্ত পৌঁছতে পারছিল না। জরুরি পরিস্থিতিতে পরিবারের সামনে কার্যত কোনও বিকল্পও ছিল না। শেষ পর্যন্ত বাড়ির একটি দরজা খুলে সেটিকেই ভেলার মতো ব্যবহার করার সিদ্ধান্ত নেন তাঁরা।

আরও পড়ুন: ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

জানা গিয়েছে, গত ১৮ অগস্ট পরিবারের সদস্যরা সেই অস্থায়ী ভেলায় পূজারাণীকে চাপিয়ে কোমরসমান বন্যার জল পেরিয়ে বাসুদেবপুর কমিউনিটি হেলথ সেন্টারের দিকে রওনা দেন। দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথ পেরিয়ে অবশেষে তাঁকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়। কিন্তু সময় তখন কার্যত ফুরিয়ে আসছিল। হাসপাতালে ভর্তি করার সময় ছিল সকাল ৯টা ২৫ মিনিট। আর ঠিক তার এক মিনিট পর,  সকাল  ৯টা ২৬ মিনিটে পূজারাণী একটি পুত্রসন্তানের জন্ম দেন। অর্থাৎ আর সামান্য দেরি হলেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। তবে সন্তানের জন্মের পরেও পরিবারের দুর্ভোগ  কাটেনি। গ্রামের রাস্তা জলের তলায় থাকায় মা ও সন্তানকে ফেরাতে ভেলারই সাহায্য নিতে হয় পরিবারকে। তিন দিনের শিশুকে কোলে নিয়ে সেই অস্থায়ী ভেলায় করেই বাড়ির পথে ফেরেন পূজারাণী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্যার জেরে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে রয়েছে। জরুরি চিকিৎসার প্রয়োজন হলেও গ্রামের ভিতরে পৌঁছনো কঠিন হয়ে পড়েছে। প্রশাসনের তরফে দ্রুত যাতায়াত ও স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

‘অন্নপূর্ণা যোজনায় অন্তর্ঘাতের চেষ্টা করেছে তৃণমূল,’ বিস্ফোরক দাবি শমীকের

মুখে গামছা বেঁধে দিনে দুপুরে তৃণমূলনেত্রীর বাড়িতে তাণ্ডব দুষ্কৃতীদের

গোবিন্দাকে নিয়ে কুরুচিকর ভিডিও বানালেই গুণতে হবে ১০০ কোটি টাকা!

ভয়ঙ্কর ঘটনা নিউইয়র্কে! পিৎজা ডেলিভারির সময় বন্দুকবাজের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…

মহারাষ্ট্রের পর দিল্লি, আইফোনের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় মরণঝাঁপ শিক্ষকের

আউট হয়েই মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার পেসারকে গুঁতো যশস্বীর, শাস্তির মুখে পড়বেন ভারতীয় ওপেনার?