স্বাক্ষর নিয়ে অসঙ্গতির অভিযোগ, বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছল সিআইডি

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালেই বোলপুরে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা বাড়িতে পৌঁছল সিআইডি। বিধানসভায় পরিষদীয় দলের তরফে জমা দেওয়া একটি চিঠিতে তাঁর স্বাক্ষর নিয়ে অসঙ্গতির অভিযোগ উঠেছে বলে সূত্রের খবর। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার (২৯ মে) তদন্তে নেমেছে সিআইডির তদন্তকারী দল।

তদন্তকারী সূত্রে খবর, এদিন চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছে দীর্ঘক্ষণ ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। বিশেষ করে, সংশ্লিষ্ট রেজুলেশন পত্রে থাকা স্বাক্ষর তাঁর নিজের কিনা, কবে করা হয়েছিল এবং কী পরিস্থিতিতে তিনি স্বাক্ষর করেছিলেন, সেই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি ফরেনসিক পরীক্ষার জন্য তাঁর একাধিক সইয়ের নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে চন্দ্রনাথ সিনহা বলেন, ‘গত ৬ মে একটি দলীয় বৈঠকের সময় তিনি ওই রেজুলেশনে স্বাক্ষর করেছিলেন। সেই স্বাক্ষর নিয়েই বর্তমানে তদন্ত শুরু হয়েছে।’

জানা গিয়েছে, বিধানসভার বিরোধী দলনেতার নামের সপক্ষে রেজোলিউশনে স্বাক্ষর নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির দায়ের করা মামলার তদন্তে নামে সিআইডি। বেশ কয়েকজন তৃণমূল বিধায়কের স্বাক্ষর নিয়ে সন্দেহ প্রকাশ করে দায়ের হয় মামলা। সেই তালিকায় রয়েছেন তৃণমূলের একাধিক বিধায়ক। আর সে প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য বিধায়কদের বাড়ি বাড়ি যাচ্ছেন সিআইডি আধিকারিকরা।

আরও পড়ুন-‘সুন্দরী’র দিদি আর নেই’, সোশ্যাল মিডিয়া জুড়ে হাহাকার, ‘ব্লগার’ সায়নী চক্রবর্তীর মৃত্যু ঘিরে রহস্য

এর আগে চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং ক্যানিং পূর্বের বিধায়ক বাহরুল ইসলামের বাড়িতেও যায় সিআইডি। সূত্রের খবর, বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতেও যান সিআইডি আধিকারিকরা।

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

২৯ অগস্ট থেকে ৫ রাশির জাতকদের জীবনে সুখবর আসতে চলেছে

চন্দ্রগ্রহণের পর চারটি জিনিস দান করুন, ধন-সম্পত্তি উপচে পড়বে সংসারে

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার