‘সুন্দরী’র দিদি আর নেই’, আত্মঘাতী জনপ্রিয় নেটপ্রভাবী সায়নী চক্রবর্তী, শোরগোল নেটমহলে

গতকাল রাতে আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে মলি চক্রবর্তীর কন্যা সায়নী চক্রবর্তী আর পৃথিবীতে নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে নানা রকম ভিডিও তৈরি করে কন্টেন্ট ক্রিয়েটররাও তারকা-সম খ্যাতি পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেই সুবাদে পশুদের নিয়ে নানা ভিডিও নেটপাড়ায় শেয়ার করে নেটিজেনদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটর মলি চক্রবর্তী এবং তাঁর মেয়ে সায়নী চক্রবর্তী (Sayoni Chakraborty)। তাঁদের ফেসবুক প্রোফাইল খুললেই দেখা যায় গবাদি পশুদের নিয়ে নানা ভিডিও। রাস্তার কুকুর, বিড়াল সারাক্ষন তাঁদের বাড়িতে ঘোরাফেরা করছে। তা নিয়েই আলাদা জগৎ তৈরি করেছেন মলি-সায়নী। কিন্তু সেই জুটি ভেঙে গেল। গতকাল রাতে আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভেসে ওঠে মলি চক্রবর্তীর কন্যা সায়নী চক্রবর্তী আর পৃথিবীতে নেই। আত্মহত্যা করেছেন তিনি। ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তাঁর। অথচ খবরটি ভাইরাল হওয়ার ২৪ ঘন্টা আগেও সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট শেয়ার করেছিলেন। ফেসবুকে আদরের পোষ্য গরু ‘সুন্দরী’র দিদি বলেই পরিচিত ছিলেন সায়নী। তার সঙ্গে কাটানো নানা ধরনের ভিডিও প্রতিনিয়ত শেয়ার করতেন মলিদেবী এবং তাঁর মেয়ে। হুগলীর মগরার বাসিন্দা তাঁরা।

বিশেষ করে, সায়নীর ভিডিওর সঙ্গে ইতিবাচক বার্তা লাখো লাখো মানুষের মন ছুঁয়ে যেত। সেই প্রাণবন্ত মেয়েটি আর বেঁচে নেই। ফেসবুক খুললেই রীতিমতো হাহাকার পড়ে গিয়েছে। সমাজ মাধ্যমে হাসিখুশি দেখানো মেয়েটি যে, ভিতরে এত কষ্ট-যন্ত্রণা লুকিয়ে রেখেছিল, তা ঘুনাক্ষরেও টের পায়নি কেউ। শুধু সুন্দরী নয়, পাশের বাড়ির পোষ্য গরুগুলিও তাদের আদর-যত্নে বেড়ে উঠছিল। আদর করে কারও নাম রেখেছিলেন আদুরী, কারও নাম রেখেছিলেন বেনু, পোষ্য কুকুরের নাম রেখেছিলেন পরী, বিড়ালের নাম রেখেছিলেন বল্টু, সম্প্রতি সুন্দরীর বাচ্চা হয়েছে। ফল-মিষ্টি দিয়ে তার মুখ দেখেছিলেন মলি-সায়নী। সেই সকল সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত শেয়ার করে নিতে থাকেন তাঁরা। শুধু তাই নয়, সমাজের নানা অন্যায় নিয়ে ইতিবাচক বার্তা দিতেন সায়নী। সেই প্রাণবন্ত হাসিখুশি মেয়েটি মনে চাপা কষ্ট নিয়ে চলে গেলেন। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন সায়নী। কেউ কেউ আবার বলছেন প্রেমঘটিত কারণ হতে পারে। সম্পর্কের টানাপোড়েনে এমন সিদ্ধান্ত কিনা, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

সদ্য আইন নিয়ে পড়াশোনা শেষ করেছিলেন তরুণী। সমাজমাধ্যমে সেই সাফল্যের ভিডিও শেয়ার করে নিয়েছিলেন। পছন্দের বুলেট চালিয়ে কনভোকেশনে গিয়েছিলেন। আর তাতে ভালবাসা জানিয়েছিলেন অনুগামীরা। মা মলি ও সায়নীর ভিডিও দেখার অপেক্ষায় থাকতেন ভক্তরা। পশুদের নিয়ে ছাড়া ভিডিওগুলি নিমেষেই ভাইরাল হয়ে যেত সোশ্যাল মিডিয়ায়। মৃত্যুর আগেও তাঁর পেজে পোষ্যদের ভিডিও আপলোড হয়েছিল। তাহলে হঠাৎ কী এমন ঘটল? মাত্র ২৪-২৫ বছরেই এমন চরম সিদ্ধান্ত বাধ্য হলেন তিনি? এখনও এই বিষয়ে তাঁর পরিবারের থেকে কিছু জানানো হয়নি। প্রতিদিনের জীবনে পোষ্যদের খাওয়া-দাওয়া, খুনসুটি, আর মায়ের সঙ্গে মেয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এসবই ছিল তাঁদের ব্লগের মূল ইউএসপি। এই ভিডিও দেখে বহু মানুষ তাঁদের পোষ্যদের জন্য ভালবাসা আর উপহার পাঠাতেন। সেই হাসিখুশি ফ্রেমটা এক লহমায় যেন অন্ধকারে মিশে গেল।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে গিয়ে চূড়ান্ত হেনস্থার শিকার হয়েছিলেন সায়নী এবং তাঁর মা। মন্দিরের অব্যবস্থা এবং ছবি তোলা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন। সেই ঘটনার কথা মন্দিরের ভিতর থেকেই ফেসবুক লাইভ করে জানিয়েছিলেন সায়নী। ক্ষোভ উগরে দিয়েছিলেন। সেই ভিডিও ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। তবে সায়নী জানিয়ে ছিলেন ভাইরাল হওয়ার কোনও উদ্দেশ্য নিয়ে তিনি এই ভিডিও করেননি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সেই প্রতিবাদী সায়নীর মৃত্যু গোটা সোশ্যাল মিডিয়াকে নাড়িয়ে দিয়েছে। সুপারস্টার জিতও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তাঁর প্রযোজনা সংস্থার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘মৃত্যু কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। দু’দিন আগেও যে মেয়েটি হাসছিল, স্বপ্ন দেখছিল, আজ সে চিরনিদ্রায়। যে মানুষটা নিজের “সুন্দরী”কে পাগলের মতো ভালবাসতো, সেই মানুষটাই আজ সবকিছু ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিল। জীবন অনেক মূল্যবান। একটা খারাপ সময় কখনো পুরো জীবনের শেষ হতে পারে না। মানসিক অবসাদে ভুগলে নিজের মানুষদের সঙ্গে কথা বলুন, সাহায্য নিন। তারাদের দেশে ভালো থেকো তুমি।’ পোস্টটি ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর বাসস্থানের সঙ্গেই কাজ পেলেন পার্ক স্ট্রিটের সীতা

দুপুরের পাতে আনুন প্রোটিন সমৃদ্ধ গোলাপি বিটের পুরি, রইল রেসিপি

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

ঘরের সাধারণ উপকরণেই অসাধারণ স্বাদ, বানিয়ে ফেলুন আমড়া-পটোলের কুচি ভাজা

অভিষেকের অফিসে সাইনবোর্ড খোলা ইস্যুতে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দিল্লিতে গ্রেফতার দম্পতি

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ