জ্ঞানেশ-মনোজের যুগলবন্দি! তালিকায় ঠাঁই হল না আমডাঙার তিন বারের তৃণমূলের বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি,আমডাঙা: এবার SIR এর তালিকায় নাম বাদ আমডাঙার তৃণমূলের বিধায়ক রফিকর রহমানের। একই সঙ্গে তার ছেলের নামও বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। বিধায়কের রফিকর রহমান(MLA Rafikar Rahaman) জানান, তিনি পরপর তিনবারের বিধায়ক এবং একাধিকবার পঞ্চায়েতে প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর আমডাঙা বিধানসভা এলাকায় প্রায় সাড়ে সাত হাজার ভোটারের নাম বাদ দিয়েছে কমিশন। তাঁর অভিযোগ নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছে। এটা তার বড় প্রমাণ।এর পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় খসড়া তালিকায় বাদ গেল নৈহাটি পৌরসভার(Naihati Municipality) চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত সরকার এবং তার মা আরতি সরকারের নাম।

এই খবর পাওয়া মাত্রই তিনি যথেষ্টই চিন্তামগ্ন। এ বিষয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। বিজেপির চক্রান্তেই ডানপন্থীদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে দলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। তিনি রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে লড়াই করবেন বলে জানিয়েছেন। এছাড়াও তার ওয়ার্ডের প্রচুর এ ধরনের নাম বাদ গিয়েছে তাদের জন্যও তিনি লড়াই করবেন বলে জানান নৈহাটি পুরসভার কাউন্সিলর সুশান্ত সরকার(Councillor Sushanta Sarkar)। তিনি বলেন তার বাবা বর্ষীয়ান ভোটার। আজ যারা তার এবং তার মায়ের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে এবং তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে রিপোর্ট জমা দিচ্ছে তাদের অনেকের জন্মই ১৯৬১ সালে হয়নি।

সেই সময় থেকে তার বাবা ভোট দিয়ে আসছেন। নৈহাটির ঐ কাউন্সিলরের স্পষ্ট অভিযোগ এর আগে সিপিএমের চক্রান্তে তাদের পরিবারের নাম একবার বাদ দিয়েছিল। এবার বিজেপির এই চক্রান্তে আবার তার এবং তার মায়ের নাম ডিলিট হয়ে গেল। ওই কাউন্সিলর এর দাবি তার বাবার নাম ফর্ম সিক্স – এর মাধ্যমে জমা করা হয়েছে। সেখানে তাঁর বাবার নাম যুক্ত রয়েছে কিনা তা পরবর্তীকালে তিনি জানতে পারবেন। কিন্তু বরাবর তারা গরিফার ভূমি পুত্র। সেখানে তাদের নাম যেভাবে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তা চরম অন্যায় বলে তিনি দাবি করেন।

বাদ পড়েছিলেন বিশ্বকাপ থেকে, মাত্র ৩৮ বছরেই না ফেরার দেশে  ডাচ রেফারি

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?