‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিজেপি সরকারের মাত্র ১০০ দিন বয়স। আর তাতেই প্রতিশ্রুতির ৪৩ শতাংশ মতো কাজ হয়ে গিয়েছে। দক্ষতার সঙ্গে সেই কাজ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, শুক্রবার শিলিগুড়ি থেকে তেমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভামঞ্চ থেকেই শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন অমিত শাহ।

মাত্র ১০০ দিনেই ভোটে প্রতিশ্রুতি মতো, অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, জনগণনার কাজ, বিএসএফ-কে জমি হস্তান্তর, রেশনে গম দেওয়ার মতো কাজ করে ফেলেছেন শুভেন্দুর সরকার। সঙ্গে রাজ্যে প্রশাসনের খোলনোনচে বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই কাজ এত দ্রুত করার জন্য শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর প্রশংসা এদিন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিজেপির সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই ১১২৯ একর জমি, যা ২০১৪ সাল থেকে চাইছিলাম আমরা, সেই জমি শুভেন্দু অধিকারী দিয়েছেন বিএসএফ ও এসএসবি-র জন্য। ২৯ একর জমি বাকি ছিল। আজ প্রাতঃরাশে এসেছিলেন, ভাবলাম এই প্রসঙ্গ তুলি। উনি বসেই বললেন, ২৯ একরের টাকা পেলেই, পরের দিন অনুমতি হয়ে যাবে। এতটাই তৎপরতার সঙ্গে কাজ করছেন। এটা ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নয়। শুভেন্দুজি আমার বন্ধু, আমি বুঝি ওঁকে। ঘন্টার পর ঘন্টা পশ্চিমবঙ্গের উন্নয়ন, সমস্যা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। উনি বোঝেন যে অনুপ্রবেশ না রুখলে, বাংলা বা দেশ সুরক্ষিত থাকতে পারবে না।’

আরও পডুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

শিলিগুড়ির কাওয়াখালি থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘মাত্র ১০০ দিনেই প্রায় প্রতিশ্রুতি মতো কাজ হয়ে গিয়েছে। আগামী পাঁচ বছরে ১০০ শতাংশ কাজ করে সোনার বাংলা গড়া হবে।’

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ