যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পাওয়া মালদার বাসিন্দা ১০৫ বছরের রসিক চন্দ্র মণ্ডলকে বয়সের কথা বিবেচনা করে মুক্তি দিল শীর্ষ আদালত। আজ শুক্রবার (২১ অগস্ট) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘রসিক মণ্ডলকে অবশিষ্ট সাজা ভোগ করতে হবে না। তাঁর যে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছিল, তা বহাল থাকবে।’

পরাধীন ভারতে জন্মগ্রহণ করেছিলেন রসিক চন্দ্র মণ্ডল। ১৯২০ সালে মালদায় জন্ম নিয়েছিলেন। ৭৪ বছর বয়সে ১৯৯৪ সালে এক হত্যা মামলায় নাম জড়ায় তাঁর। নিম্ন আদালত তাঁকে  আজীবন কারাবাসের সাজা শোনায়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রসিক মণ্ডল। কিন্তু ২০১৮ সালে কলকাতা হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখে। এর পর দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন রসিকবাবু। কিন্তু সুপ্রিম কোর্টে্ গিয়েও কোনও লাভ হয়নি। কিন্তু তাঁর আর্জি খারিজ হয়ে যায়।

২০২০ সালে ৯৯ বছর বয়সী রসিক মণ্ডল বয়সজনিত অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তির জন্য আবেদন জানিয়েছিলেন। ২০২১ সালের মে মাসে শীর্ষ আদালত এ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের জবাব তলব করেছিল। ২০২৪ সালের ২৯ নভেম্বর বয়সের কথা বিবেচনা করে তাঁর প্যারোল মঞ্জুর হয়েছিল। এদিন মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি ভি মোহনকে নিয়ে গঠিত বেঞ্চ জানায় যে, আবেদনকারীর বয়সের কথা বিবেচনা করে মামলাটি বন্ধ করা হচ্ছে। কোনও অবশিষ্ট সাজা থাকলে তা মওকুফ করছে। যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ পূর্ণ না হলেও রসিক মণ্ডলকে আর হেফাজতে নেওয়া যাবে না। ২০২৪ সালের অন্তর্বর্তীকালীন জামিনের যে আদেশ ছিল, তা বজায় থাকবে।

পেলেট গান ইস্যুতে রাহুলের চাপে FIR দায়ের করল দিল্লি পুলিশ

জিরাটের গ্রামীণ হাসপাতালের নাম বদলে হল ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গ্রামীণ হাসপাতাল’

ব্যান্ডেল-কাটোয়া শাখায় ১০ দিন ট্রেনের সময়সূচি বদল, কোন লোকাল কখন ছাড়বে?

মেগা ডার্বির কাউন্টডাউন শুরু! জানুন ডার্বির টিকিট কোথায়, কীভাবে বুক করবেন?

‘১০০ দিনেই ৪৩ শতাংশ কাজ করেছেন শুভেন্দু,’ শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শাহের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের