সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যস্ততার মাঝেও কলকাতায় দুর্গাপুজো উপভোগ করতে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, মহাসপ্তমীতে রাজ্যে আসছেন অমিত শাহ। ওইদিন ঠাসা কর্মসূচি রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। কলকাতা এয়ারপোর্টে নেমেই সোজা শাহ চলে যাবেন বেলুড় মঠে। সেখানে গিয়ে মহাসপ্তমীর পুজোতে যোগ দেবেন। বেলুড় মঠে আরতি করার কথাও রয়েছে শাহের। সেখান থেকে পুজো সেরে সোজা বালিতে একাধিক পুজো মণ্ডপে ঘুরে দেখার কথা রয়েছে তাঁর। সেখান থেকে বালির দেশবন্ধু ক্লাবের পুজো পরিদর্শনে যাবেন শাহ। ফিরে সৌজন্যে যাবেন তিনি। এরপর দেড়টা নাগাদ চেতলা অগ্রণী, ২৪ পল্লির দুর্গাপুজোর পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে শাহের। দুপুরে চেতলা থেকে শোভাবাজার রাজবাড়ি যাবেন তিনি। তারপরে যাবেন শ্রীভূমিতে। বিজেপি সূত্রের খবর, অমিত শাহের সফরে সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

আরও পডুন: চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

শ্রীভূমির পর সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারে আসার কথাও রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপি সূত্রে খবর, দুর্গাপুজোতে রাজ্যে আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু ব্যস্ত সময়ের জন্য চলতি বছরের পুজোতে রাজ্যে আসতে পারছেন না প্রধানমন্ত্রী। তার বদলেই শহরে দুর্গাপুজোতে আসবেন শাহ। আগে জানা গিয়েছিল, মহালয়ার সন্ধ্যায় ইডেনে উপস্থিত থাকবেন অমিত শাহ। কিন্তু পরবর্তীকালে তাঁর সফর বাতিল হয়ে যায়। ইডেনের অনুষ্ঠানে যোগ দেননি শাহ। একাধিক পুজো মণ্ডপ ঘুরে সপ্তমীর রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে এই প্রথম নয়, তৃণমূল সরকারের আমলে রাজ্যে এসে একাধিক পুজোর উদ্বোধন করে গিয়েছিলেন শাহ। তবে সেই সংখ্যাটা ছিল সীমিত। এবার বদলের বাংলায় রাজ্যের একাধিক পুজো মণ্ডপে ঘুরবেন অমিত শাহ।

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

দ্বিতীয়বার বাবা হওয়ার আগেই পায়ে গুরুতর চোট পেলেন সিদ্ধার্থ মালহোত্রা, কীভাবে?

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত

ছোট ভাইয়ের সামনেই নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত নাবালক