একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। আগামী ১৭ অগস্ট থেকে তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে। একইসঙ্গে কারা এই কিস্তির টাকা পাবেন, কারা বাদ পড়বেন এবং কোন ক্ষেত্রে নিয়মে ছাড় মিলবে, তা স্পষ্ট করা হয়েছে। সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, যাঁদের মাসিক আয় ১০ হাজার টাকা বা তার বেশি, তাঁরা এই সুবিধার আওতায় থাকবেন না। ৬০ বছরের মধ্যে বয়সী যোগ্য মহিলারা প্রকল্পের টাকা পাওয়ার সুযোগ পাবেন। প্রতি মাসে যাচাই সম্পূর্ণ হওয়া উপভোক্তাদের তৃতীয় সপ্তাহে টাকা পাঠানো হবে। ১৭ অগস্ট থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। পুরো টাকা পৌঁছতে আরও দু’-তিন দিন সময় লাগতে পারে।

কিছু ক্ষেত্রে নিয়মে বিশেষ ছাড়ও দেওয়া হয়েছে। প্রতিবন্ধী উপভোক্তা এবং পিএম-কিষান নিধির সুবিধাভোগীরা অন্য শর্ত পূরণ করলে অন্নপূর্ণা যোজনার টাকাও পেতে পারেন। গ্রামের ক্ষেত্রে ‘তিন ঘর’ বিশিষ্ট বাড়ি তাদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে আরও বহু মহিলা তালিকায় আসতে পারেন। জমির ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে। জেলার পুরসভা এলাকা ও সাতটি কর্পোরেশনের ক্ষেত্রে ৫০ ডেসিমাল জমির শর্তে ছাড় দেওয়া হয়েছে। কলকাতায় যাঁদের অর্ধ একর জমি রয়েছে, তাঁরা নির্দিষ্ট শর্তে সুবিধা থেকে বাদ পড়তে পারেন। সরকারের দাবি, নতুন নিয়ম কার্যকর হলে অগস্ট মাসে প্রায় ৯৯ শতাংশ যোগ্য উপভোক্তার কাছে টাকা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন: বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

একই পরিবারের একাধিক মহিলার টাকা পাওয়া নিয়েও স্পষ্ট বার্তা দিয়েছে সরকার। গাইডলাইন মেনে একই পরিবারের একাধিক সদস্য অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে পারেন। অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা বেশি হলেও যোগ্যতার শর্ত পূরণ করলে একাধিক মহিলা মাসে ৩,০০০ টাকা করে পেতে পারেন। সরকারি হিসাব অনুযায়ী, আট মাসে অন্নপূর্ণা যোজনায় প্রায় ৪৮ থেকে ৫০ হাজার কোটি টাকা খরচ হতে পারে। আগের তালিকায় থাকা ভুলত্রুটি সংশোধন করে নতুন নিয়মে আরও যোগ্য মহিলাকে প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নিয়েছে রাজ্য।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল