বাড়িতে ঢুকেই আঁতকে উঠলেন লোকজন! দমদমে কম্বলে মোড়া দেহ ঘিরে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম ঘটনা দমদমে। বাড়ির ভিতর থেকে কম্বলে মোড়া অবস্থায় এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দমদম ক্যান্টনমেন্টের সুভাষনগর এলাকার এই ঘটনায় খুনের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে দমদম থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম জয়া প্রামাণিক। প্রায় দু’বছর ধরে সুভাষনগরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তিনি। বুধবার তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় রক্তাক্ত দেহ। কম্বলে মোড়ানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল দেহটি। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই মহিলার বাড়িতে এক ব্যক্তির নিয়মিত যাতায়াত ছিল। তাঁদের বক্তব্য, ওই ব্যক্তি লম্বা ও সুঠাম চেহারার। বেদিয়াপাড়ার ঝিল কলোনি এলাকায় তাঁর বাড়ি বলে স্থানীয়দের দাবি। তবে ওই ব্যক্তির সঙ্গে মহিলার সম্পর্ক কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। জয়ার তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে। কাজের প্রয়োজনে তাঁকে বিভিন্ন জায়গায় যেতে হত। সেই কারণে সন্তানটি শ্যামবাজারে তার দাদু-দিদার কাছে থাকত। ঘটনার দিন কাজ সেরে বাড়ি ফেরার পথে জয়া ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিলেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

পরে পরিবারের সদস্যরা ফোনে জয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি। সন্দেহ হওয়ায় তাঁরা বাড়িতে এসে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছ। ইতিমধ্যেই বাড়ি ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। স্থানীয়দের একাংশ মহিলার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা দাবি করলেও তার সত্যতা এখনও যাচাই হয়নি। সেই সম্পর্কের জেরেই খুন, নাকি ঘটনার পিছনে রয়েছে অন্য কোনও কারণ সব দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ।

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড