‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনায় ঠিক কতজনের আবেদন বাতিল হয়েছে? আজ, বুধবার নেতাজি ইন্ডোর থেকে সেই পরিসংখ্যান দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন অন্নপূর্ণা যোজনার প্রকল্পের আর্থিক প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন তিনি। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অন্নপূর্ণা যোজনায় আবেদনের ২৬ লক্ষ ফর্ম বাতিল করা হয়েছে। ঝাড়াই-বাছাইয়ের প্রয়োজন ছিল। বাকি ১ কোটি ৩০ লক্ষেরও বেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। সকালেই ১ কোটি ১০ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে গিয়েছে। বাকি অ্যাকাউন্টে টাকা আজ রাতের মধ্যে চলে যাবে। তবে দেখতে হবে নিয়মের বাইরে কেউ যেন টাকা না পায়।’

আরও পডুন: সেবাশ্রয়ের নামে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতেন অভিষেক! দায়ের অভিযোগ

তিনি আরও বলেন, ‘তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার নামে যা করেছে। দেখছি, অভারতীয়, বাংলাদেশিদের নামও রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। মৃত ব্যক্তির নামেও প্রকল্প চালু ছিল। সেই সব ঝাড়াই-বাছাই করতে হয়েছে। তবে চিন্তা করবেন না। এখনও অফলাইন ও অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। আগামী আগস্ট মাস পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। যাঁরা ভারতীয়, প্রকৃত পাপক, তাঁরাই সরকারি টাকা পাবেন। অন্নপূর্ণা যোজনার উপযুক্ত প্রাপকদের চিহ্নিত করে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে তিন হাজার টাকা। প্রধানমন্ত্রীর গ্যারান্টির দিকে আরও অনেকটা এগোলাম। আপনাদের জানিয়ে রাখি, অন্নপূর্ণা যোজনায় যে আট লক্ষ আবেদন জনকল্যাণ শিবিরের মাধ্যমে জমা পড়েছিল। সেগুলি সবকটিই অনুমোদন করে দেওয়া হয়েছে।’

শুভেন্দু আরও বলেন, ‘অন্নপূর্ণা যোজনায় আমাদের বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু ঝাড়াই-বাছাইয়ের পর যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হল। আমরা চাই না কোনও যোগ্য বাদ যাক। কিন্তু অযোগ্যরা পাবেন না। এটা বিজেপির, মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর টাকা নয়, সরকারের টাকা। অপব্যবহার হবে না। ১২ পাতার ফর্ম নিয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু এই ফর্মের অনেকগুলি পাতায় লেখার কিছু নেই। তথ্য যাঁরা দিয়েছেন তাঁরা শুধু অন্নপূর্ণা নয়, অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারি প্রকল্প পাবেন। আলাদা করে কিছু ফর্ম পূরণ করতে হবে না। আপনারা ধৈর্য্য ধরে এই কাজ করেছেন ধন্যবাদ জানাই।’

ক্যামাক স্ট্রিটের সাইনবোর্ড নিয়ে হাইকোর্টে তৃণমূল, শুনানির আর্জিতে কী বলল আদালত?

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য