সেবাশ্রয়ের নামে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতেন অভিষেক! দায়ের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধল। এবার এই কর্মসূচি নিয়ে একাধিক অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগ তুলে বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তি ও সংশ্লিষ্টদের নাম উল্লেখ করা হয়েছে বলে দাবি অভিযোগকারীর। অভিজিৎ দাসের অভিযোগ, ‘সেবাশ্রয়’ শিবিরে স্বাস্থ্য পরিষেবার নামে বিভিন্ন অনিয়ম হয়েছে। তাঁর দাবি, কিছু ক্ষেত্রে আধুনিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় স্বীকৃতি বা রেজিস্ট্রেশন না থাকা চিকিৎসকদের দিয়ে রোগী দেখা হয়েছে। পাশাপাশি শিবিরে ব্যবহৃত কিছু চিকিৎসা-সরঞ্জাম আইন অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজেপি নেতার আরও দাবি, শিবিরে আসা কিছু প্রেসক্রিপশনে রোগীর নাম ও বয়স থাকলেও চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ ছিল না। একটি প্রেসক্রিপশনের উদাহরণ তুলে তিনি বলেন, সেখানে শুধুমাত্র ‘রেফার্ড টু হসপিটাল’ লেখা ছিল। এছাড়াও অভিযোগ করা হয়েছে, শিবিরে বেশি মানুষের উপস্থিতি দেখানোর উদ্দেশ্যে স্থানীয় বাসিন্দাদের নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করা হত। ওষুধের গুণমান এবং মেয়াদ নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। শুধু থানাতেই নয়, অভিযোগের কপি ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি-কেও পাঠিয়েছেন বলে জানিয়েছেন অভিজিৎ দাস।

আরও পড়ুন: আবাসের টাকা হাতাতে উপভোক্তার বদলে ‘কোড নেম’, কাঠগড়ায় ফলতার ‘পুষ্পা’

এদিকে, এর আগেও ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়ে এক চিকিৎসক সংবাদমাধ্যমের কাছে কিছু অভিযোগ করেছিলেন। নিজের পরিচয় গোপন রাখার শর্তে তিনি দাবি করেন, শিবিরে চিকিৎসা পরিষেবা বিনামূল্যে দেওয়া হলেও পরবর্তী সময়ে কিছু রোগীকে বিভিন্ন পরীক্ষা এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হত। ওই চিকিৎসকের দাবি, এমআরআই ও সিটি স্ক্যানের মতো কিছু পরীক্ষা করানোর সুপারিশের পর হাসপাতালের প্রতিনিধিরা রোগীদের হাসপাতালে ভর্তি হতে উৎসাহিত করতেন। এরপর বিভিন্ন শারীরিক সমস্যার কারণ দেখিয়ে কয়েক দিন হাসপাতালে ভর্তি রাখা হতো এবং চিকিৎসার খরচ স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় মেটানো হতো বলে তিনি অভিযোগ করেন। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। অভিযোগগুলির সত্যতা যাচাই করা হয়নি এবং বিষয়টি তদন্তসাপেক্ষ। এখন বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ করে এবং তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। 

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়