‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: যেমন কথা তেমনই কাজ। রাজ্যে ক্ষমতাতে এসে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ শুরু। দুর্গাপুজোর আগেই প্রায় ১২ হাজার কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে চলতি বছরের শেষে রাজ্য ও কলকাতা পুলিশে মিলিয়ে আরও নিয়োগের ঘোষণা আজ, সোমবার নেতাজি ইন্ডোরে করলেন তিনি। পূর্বতন সরকারের জন্য ওবিসি জটিলতায় আটকে ছিল রাজ্যে বিভিন্ন সরকারি চাকরিতে নিয়োগ। কিন্তু বিজেপি সরকার অক্লান্ত পরিশ্রম করে ও আইনি পরামর্শ নিয়ে সেই জট কাটিয়েছে। সুপ্রিম ও কলকাতা হাইকোর্ট থেকে ওবিসি জট প্রত্য়াহার করেছে রাজ্য সরকার। তাই নিয়োগের ক্ষেত্রে আরও কোনও বাধা নেই বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন নেতাজি ইন্ডোর থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, ‘নভেম্বরের শেষে ৯০০০ রাজ্য পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে কলকাতা পুলিশে চার হাজার নিয়োগ বিজ্ঞপ্তি। পিএসসির মাধ্যমে পুলিশে ৬৫০ ক্লার্ক নিয়োগ করা হবে। কলকাতা পুলিশেও ৩০০ এসআই নিয়োগ করা হবে। বিজেপি সরকারের আমলে নিয়োগে কোনও ত্রুটি থাকবে না। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। বিজেপি সরকারের আমলে নিয়োগে কোনও কারচুপি হবে না। এই কথা আপনাদের জানিয়ে দিতে চাই। হাততালি চাই না, ক্রেডিট চাই না। শুধু বলতে চাই, সরকার পরিবর্তন না হলে এই নিয়োগ হত না। তৃণমূল থাকলে ওবিসি জটে পুলিশের কোনও নিয়োগ হত না। আদালতের সঙ্গে রাজ্যের দ্বন্দ্বের জেরে ফেঁসে গিয়েছিলেন আপনারা। সেই জট আমরা কাটিয়ে দিয়েছি।’

আরও পডুন: কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘স্বচ্ছতার সঙ্গে নিয়োগ যেমন হবে, তেমনই পুলিশদের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে চলবে না। কোনও দুর্নীতিতে যেন নাম না জড়ায়। আপনাদের সব অভাব মিটিয়ে দেব ধীরে ধীরে। রেশনে ৫০০ টাকা বরাদ্দ বাড়িয়েছি। আগামী বছর থেকে আরও বৃদ্ধি করব। রাজ্যে পুলিশের সংখ্যা খুব কম। থানায় পর্যাপ্ত অফিসার নেই। পুলিশের নিরিখে দেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে পশ্চিমবঙ্গ। তবে কথা দিচ্ছি, আগামী দুবছরের মধ্যে উত্তরপ্রদেশকে ছাপিয়ে যাব আমরা। পুলিশের নিরিখে দেশের মধ্যে এক নম্বর রাজ্য হবে পশ্চিমবঙ্গ।’

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে