কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মুর্শিদাবাদে গ্রেফতার এক যুবক। সেনার পোশাক পরে নিজেকে মিলিটারি ইন্টেলিজেন্সের উচ্চপদস্থ আধিকারিক বলে পরিচয় দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে ধৃতের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম তরুণ দাস। তিনি মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা। অভিযোগ, দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন তিনি। নিজের পরিচয় বিশ্বাসযোগ্য করে তুলতে সেনাবাহিনীর পোশাক পরার পাশাপাশি ভুয়ো পরিচয়পত্রও ব্যবহার করতেন বলে অভিযোগ। তবে তাঁর এই পরিচয়ের আড়ালে প্রতারণার জাল কতটা বিস্তৃত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সামনে আসায় বিষয়টি আরও গুরুতর হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ ‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুলিশের খবর অনুযায়ী, বেশ কিছু দিন ধরেই তরুণের গতিবিধির উপর নজর রাখছিল কলকাতার আর্মি ইন্টেলিজেন্স। নির্দিষ্ট সূত্রে খবর পাওয়ার পর নবগ্রাম থানার পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়। রবিবার রাতে মুর্শিদাবাদের নবগ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এই প্রতারণার ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, কতজন তাঁর প্রতারণার শিকার হয়েছেন এবং চাকরির নামে ঠিক কত টাকা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে