নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের বুকে অন্য দৃশ্য দেখা গেল আজ, বুধবার। ‘চরাম চরাম ঢাক’, ‘গুড় বাতাসা’,-র প্রবক্তা অনুব্রত মণ্ডলই হুমকির মুখে! তাঁর খাসতালুক সিউড়ির দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালাল একদল দুষ্কৃতী। এমনকি বীরভূমের কেষ্টর কলারও ধরেন ওই দুষ্কৃতীরা। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। একদা বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে হুমকি দিতে দিতে ভাঙা হল ঘরে থাকা চেয়ার-টেবিল থেকে এসি। টেবিলের কাচ ঠিকরে মুখে লাগে কেষ্টর। গোটা ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়।

ঋত তৃণমূলে যোগ দেওয়ার পর সিউড়ির তৃণমূল কার্যালয়টিতে গিয়ে বসেন একদা মমতার স্নেহভাজন কেষ্ট। বুধবার বিকেলে সেখানে গাছের ডাল, লাঠি হাতে ঢুকে পড়েন কয়েক জন। তাঁরা বলতে থাকেন, গত ১৫ বছরে বীরভূমবাসীর উপর প্রচুর অত্যাচার করেছেন কেষ্ট। ‘গরুচোর’ বলে কটাক্ষ করা হয় তাঁকে। কথা বলতে বলতে দুই যুবক কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার-টেবিল সব ভেঙে গুঁড়িয়ে দেন। অনুব্রত তাঁদের বোঝাতে থাকেন। কিন্তু কোনও কথা কানে তোলেননি দুই যুবক। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আরও পডুন: ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

অনুব্রতের উপর হামলার কথা শুনে ছুটে আসে পুলিশ। বীরভূমের কেষ্টর অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। গোটা ঘটনার পিছনে রাজনৈতিক যোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ