তৃণমূলকে পরাজিত করতে ৮ কোটির ডিল!‌ অডিও রেকর্ডিং ফাঁস, চাপে বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ কদিন আগের কথা। হুমায়ুন কবীরের একটি ভিডিও ফাঁস হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ওটা স্টিং অপারেশন ছিল বলেই জানা যায়। যদি ওই ভিডিও’‌র সত্যতা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আমজনতা উন্নয়ন পার্টির প্রধান। এই রেশ কাটতে না কাটতেই এবার সামনে চলে এল বিস্ফোরক অডিও রেকর্ডিং। হুমায়ুনের ভিডিও থেকে সামনে এসেছিল হাজার কোটি টাকার ডিল। এবার এই অডিও থেকে সামনে এল, তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে ৮ কোটি টাকার ডিলের কথোপকথন। পশ্চিম মেদিনীপুরে তৃণমূল প্রার্থীদের হারাতে ৮ কোটি টাকার ‘ডিল’ করেছেন ‘দলবদলু’ এক বিজেপি নেতা! চার কোটি টাকা ইতিমধ্যেই বিলি করা হয়েছে। বাকি চার কোটি ‘কালেকশন’ করা হচ্ছে। নির্বাচনের চারদিন আগে ফোনে সেকথা স্বীকার করেছেন ‘দলবদলু’রই এক এজেন্ট। আর এই চাঞ্চল্যকর কল রেকর্ডিং ফাঁস হতেই তোলপাড় রাজ্য–রাজনীতি। তাতে ব্যাপক অস্বস্তিতে পড়েছে বিজেপি।

এদিকে ওই ‘অডিও’র সত্যতা যাচাই করেনি ‘এই মুহূর্তে’ বাংলা ডিজিটাল। ওই ‘দলবদলু’ নেতার এজেন্টের সঙ্গে মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতি নির্মাল্য চক্রবর্তীর মধ্যে কথোপকথন রয়েছে বলে অভিযোগ। অডিও রেকর্ডিং সেই সাক্ষ্যই বহন করছে। যদিও নির্মাল্য চক্রবর্তীর দাবি, এআই দিয়ে নকল করা হয়েছে তাঁর কণ্ঠস্বর। সাইবার ক্রাইম থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি। কল রেকর্ডিং ৪০ সেকেন্ডের। সেখানে ‘দলবদলু’ বিজেপি নেতার নাম বারবার উঠেছে। তাঁরই ঘনিষ্ঠ পরিচয় দিয়ে একজন বলছে, ‘আগে ফোর সিআর (চার কোটি) যেমন তুলেছিলাম, আরও ফোর সিআর পাঠিয়ে দেব। টোটাল এইট সিআর (আট কোটি) সকলকে ডিস্ট্রিবিউট করে দে। সৌমেনদা এবং তাঁর জামাইয়ের সঙ্গে শুভেন্দুদার কথা হয়েছে। টাউনে মাইনাস করে দেবেন কথা দিয়েছেন। তুই টাকা ডিস্ট্রিবিউট করে দিবি। সরফরাজকেও কিছু টাকা দিবি। কোনও ঝামেলা হলে তুই দায়ী থাকবি নির্মাল্য। প্রদীপকে বাদ দিয়ে বাকি সবাইকে হারিয়ে দে। দীনেন আর সুজয়কে তো হারাতেই হবে!’‌

অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে হারাতে যে নানা পরিকল্পনা এবং ষড়যন্ত্র করা হচ্ছে সেটা বারবার নানা নির্বাচনী সভা থেকে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেটাই সামনে চলে আসছে। অডিও রেকর্ডিংয়ে নাম করা হয়েছে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান, খড়্গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার, খড়্গপুর গ্রামীণের তৃণমূল প্রার্থী দীনেন রায় এবং মেদিনীপুরের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার বলে সূত্রের খবর। এই গভীর ষড়যন্ত্র সামনে আসতেই প্রবল অস্বস্তিতে পড়েছে বিজেপি। যার জন্য এই বিষয়টি নিয়ে সকলেই মুখে কুলুপ এঁটেছেন।

এছাড়া তৃণমূল কংগ্রেসের যুব নেতা নির্মাল্য চক্রবর্তী মেদিনীপুরের রাজনীতিতে সুজয় বিরোধী হিসাবেই সুপরিচিত। তাঁর সাফাই, ‘এই অডিয়ো সম্পূর্ণ ভুয়ো। পুলিশ তদন্ত শুরু করেছে। আবাস এলাকা থেকে একটি নিউজ পোর্টালের সঙ্গে যুক্ত একজনকে ধরা হয়েছে।’ অডিও ভুয়ো বলে দাবি করেছেন তৃণমূল নেতা সৌমেন খানও। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের মুখে দলের মধ্যে বিভাজন টানতে কৌশলে এটা করানো হয়েছে। ২০২১ সালে পশ্চিম মেদিনীপুরে ১৫টি আসনের মধ্যে ১৩টিতেই জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি পেয়েছিল দু’টি আসন। এবারও বিজেপি হারবে।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা