আরজি কর কাণ্ড: অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: অভয়া কাণ্ডে জড়িয়েছিল নাম, থ্রেট কালচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগও ওঠে। এবার সেই চিকিৎসক অভীক দে’র বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল আর এন রবি। রাজ্যে পালাবদলের পরেই খুলেছে আরজি কর সংক্রান্ত ফাইল। ইতিমধ্যেই কর্তব্যে গাফিলতির অভিযোগে তিন আইপিএস বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা ও ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত ৯ আগস্ট ২০২৪-এর রাতের ঘটনা নিয়ে পুনরায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন রাতে অভয়ার খুন ও ধর্ষণ কাণ্ডের অকুস্থল সিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় অধিকর্তার নেতৃত্বে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। এবার আর জি কর ফাইলস খুলতেই তদন্তের আওতায় এলেন অভীক দে।

আরও পডুন: হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

বেআইনিভাবে সার্ভিস কোটায় এসএসকেএম-এ পিজিটি করার অভিযোগে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। একই সঙ্গে অভীক দে কীভাবে পোস্টগ্র্যাজুয়েশন কোর্সে সার্ভিস কোটা-কে ব্যবহার করে সুযোগ পেয়েছিলেন, তারও আলাদা তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আর এন রবি। আর রাজ্যপালের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন বিজেপির চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ। তিনি জানিয়েছেন, ‘তিলোত্তমার বিচার প্রক্রিয়ায় যাঁরা বাধার সৃষ্টি করেছিলেন, সবার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।’ বর্ধমান মেডিক্যাল কলেজের রেডিয়োডায়গনসিস ডিপার্টমেন্টের প্রাক্তন RMO ছিলেন অভীক দে। আর জি কর কাণ্ডের পর তার নাম প্রকাশ্যে আসায় সেই সময়ে স্বাস্থ্য দফতরের তরফে সাসপেন্ড করা হয়েছিল অভীককে। তার বিরুদ্ধে ৩২টি অভিযোগ প্রকাশ্যে আসে। যার মধ্যে ছিল থ্রেট কালচার, মর্গে দুর্নীতি, চিকিৎসকদের বদলির ক্ষেত্রে হস্তক্ষেপ, দু’বছর ধরে নিয়মিত ক্লাস না করা, হাজিরা না দেওয়া, রিপোর্ট জমা না দেওয়া, রোগী না দেখা-সহ আরও অনেক।

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ভারত থেকে বিমান পরিষেবা স্থগিত

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

‘স্যার আমরা পৃথিবী ছাড়ছি’, স্ত্রীর জন্মদিনে সিইও-কে মেইল, গুরুগ্রামে ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

কার্শিয়াং-এর ডাউহিল জঙ্গলে দেখা মিলল কালো হরিণের, বাড়তি কৌতূহল জাগল প্রকৃতিপ্রেমীদের

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

রাজ্যে আরও একবার এসআইআর চাইলেন শমীক ভট্টাচার্য

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ