হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর, ব্যাপক চাঞ্চল্য রায়গঞ্জে

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালের চার তলা থেকে পড়ে মৃত্যু চিকিৎসাধীন রোগীর। শনিবার (২৩) রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আত্মহত্যা নাকি কোনওভাবে পড়ে গিয়ে এই মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের নাম, পরিচয় এখনও জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তির বাঁ চোখে ব্যান্ডেজ বাঁধা ছিল। মনে করা হচ্ছে, তিনি চোখের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তি দু’দিন ধরে হাসপাতালের শল্য বিভাগে চিকিৎসাধীন ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীনও ছিলেন বলে জানা গিয়েছে। বিভিন্ন সময় তিনি নিজের বেড থেকে নেমে বিভিন্ন ওয়ার্ড ঘুরে বেড়াচ্ছিলেন। 

আরও পড়ুন-উত্তরে ভারী বৃষ্টি,মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের সব জেলায় অস্বস্তিকর আবহাওয়া

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, ‘আমি হাসপাতালেই বসেছিলাম। হঠাৎ একটা শব্দ হতেই তাকিয়ে দেখি এক যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। মুহূর্তে শোরগোল পড়ে যায়। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি ওই যুবককে উদ্ধার করে ফের শল্য বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, কিছুক্ষণ চিকিৎসার পরই কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ইতিমধ্যেই রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। মৃতদেহটি বর্তমানে মেডিকেল কলেজের শল্য বিভাগেই রাখা রয়েছে। তবে একজন চিকিৎসাধীন রোগী কীভাবে সবার নজর এড়িয়ে চারতলার জানালা পর্যন্ত পৌঁছল তা নিয়ে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। 

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা