পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কারখানায় খাবারের জন্য তৈরি হচ্ছিল সস ও কাসুন্দি। কিন্তু সেই খাবার তৈরির উপকরণ দেখেই চমকে উঠলেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। বাগদার একটি সস তৈরির কারখানায় অভিযানে উদ্ধার হল ড্রাম ভর্তি পচা আলু, নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন সবজি, পচা আদা এবং ছত্রাক ধরা সসের কন্টেনার। অভিযোগ, এই নিম্নমানের ও পচা উপকরণ ব্যবহার করেই তৈরি হচ্ছিল খাদ্যপণ্য।

রাজ্যে খাদ্য সুরক্ষা সপ্তাহ চলাকালীন বাগদা থানার সিন্দানি গ্রাম পঞ্চায়েতের নতুনপাড়া এলাকায় কৃষানু ফ্রুট প্রোডাক্ট নামে ওই কারখানায় যৌথ অভিযান চালানো হয়। অ্যান্টি করাপশন ব্যুরো, ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি), খাদ্য সুরক্ষা দপ্তর, বাগদা পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকেরা অভিযানে অংশ নেন। কারখানায় ঢুকেই একাধিক ড্রামে পচা আলু ও নষ্ট সবজি দেখতে পান আধিকারিকেরা। পাশাপাশি বেশ কিছু কন্টেনারে ছত্রাক জমে থাকারও অভিযোগ ওঠে। অভিযানে বিপুল পরিমাণ সস, কাসুন্দি, ভিনিগার, চাউমিন-সহ বিভিন্ন প্যাকেটজাত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত সামগ্রীর আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ বেঙ্গালুরু থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায়, ব্যাগে মুখ ঢেকে খড়দহ থানায় সোমনাথ দে

অভিযানের সময় কারখানার মালিক নির্মল বিশ্বাস সেখানে ছিলেন না। তিনি পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ। তাঁর সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি কারখানার লাইসেন্স, প্রয়োজনীয় কাগজপত্র এবং খাদ্য উৎপাদনের অনুমোদন ছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। অভিযানের পর কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। 

বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদে যাত্রী ও বিমানকর্মীরা

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

প্রথম ‘ইমেজিং স্যাটেলাইট’ ইওএস-০৫ (জিস্যাট-১এ)-এর সফল উৎক্ষেপণ করল ইসরো

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?