ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ট্রানজিট রিমান্ডে আজ শুক্রবার ভোরে সোমনাথকে কলকাতায় নিয়ে আসে পুলিশ। ভোর প্রায় ৩টে নাগাদ তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় খড়দহ থানায়। পুলিশের গাড়ি থেকে নামার সময় ব্যাগ দিয়ে মুখ ঢেকে থানার ভিতরে নিয়ে যাওয়া হয় প্রাক্তন পুরপ্রধানকে। আজ শুক্রবার ব্যারাকপুর আদালতে তোলা হবে প্রাক্তন চেয়ারম্যানকে। 

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার এড়াতে বেশ কিছুদিন ধরে একাধিক জায়গায় ডেরা বদল করছিলেন সোমনাথ। পুরনো মোবাইল নম্বরও পরিবর্তন করে একাধিক নতুন সিম ব্যবহার করেছিলেন বলে অভিযোগ। ফলে তাঁর অবস্থান শনাক্ত করতে তদন্তকারীদের যথেষ্ট বেগ পেতে হয়। শেষ পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর বেঙ্গালুরুতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর মৃতদেহ দ্রুত সৎকারের ঘটনাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন উঠেছিল। পরে নিহত চিকিৎসকের বাবা খড়দহ থানায় নতুন করে অভিযোগ দায়ের করেন। সেই মামলাতেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনায় এর আগে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল সোমনাথ দে-র নাম।

আরও পড়ুন: জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিকে সোমনাথের গ্রেফতারির পর বিস্ফোরক অভিযোগ তুলেছেন রত্না দেবনাথ। তাঁর দাবি, ‘আমার মেয়েকে পুড়িয়ে দেওয়ার জন্য প্রাইজ পোস্টিং পেয়েছিল সোমনাথ দে।’ তাঁর আরও অভিযোগ, পরিবারের অনুমতি ছাড়া কে সোমনাথকে শববাহী গাড়িতে ওঠার সুযোগ দিয়েছিলেন, কার নির্দেশে মৃতদেহ দ্রুত নিয়ে গিয়ে তাঁদের বাড়ির সামনে কার্যত বেওয়ারিশ অবস্থায় রেখে যাওয়া হয়েছিল। সেই প্রশ্নগুলির উত্তর এখনও মেলেনি। সোমনাথ দে-কে গ্রেফতারের পর এবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত কোন পথে এগোয়, সে দিকেই নজর তদন্তকারীদের। তাঁর কাছ থেকে মৃতদেহ সৎকারের ঘটনায় আরও কোনও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কি না, সেটিও তদন্তের অন্যতম বিষয়।

বাড়িতে বানান বেকারির মতো মুচমুচে জিরে বিস্কুট, জানুন সহজ পদ্ধতি

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা