🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

নেপাল থেকে দিল্লি পাচারের আগে বাগডোগরা বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমান হীরা

নিজস্ব প্রতিনিধি,বাগডোগরা: নেপাল থেকে দিল্লি পাচারের আগে বাগডোগরা বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমান হীরা ।DRI এর জালে পাচারকারী।দিল্লি থেকে বিমানে করে নেপালের কাঠমান্ডুতে প্রবেশ। কাঠমান্ডুতে হীরা কুক্ষিগত করে পাচারকারী। কাঠমান্ডু থেকে বিমানে করে ভদ্রপুরে প্রবেশ। সেখান থেকে গাড়ি করে পানিট্যাঙ্কির(Panitanki) ইন্দো নেপাল সীমান্ত পার করে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে বাগডোগরা বিমানবন্দরে(Bagdogra Airport) প্রবেশ করতেই DRI এর হাতে ধরা পড়েন পাচারকারী দীপক কুমার মহাসুকলাল মেহেতা ওরফে দীপক কুমার মেহেতা। মোট ৮০৮.৩৩ ক্যারেট বা ১৬১.৬৬ গ্রাম হীরা উদ্ধার হয়। যার বাজার মূল্য চার কোটি টাকা।

নেপাল থেকে দিল্লিতে হীরা(Diamond) পাচারের আগেই বড় সাফল্য পেল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। বাগডোগরা বিমানবন্দর থেকে চার কোটি টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ হীরা সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে ডিআরআই। ধৃতের নাম দীপক কুমার মহাসুকলাল মেহেতা ওরফে দীপক কুমার মেহেতা, দিল্লীর বাসিন্দা দীপক।

ডিআরআই-এর আইনজীবী রতন বণিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে, ডিআরআই জানতে পারে নেপাল থেকে দিল্লিতে হীরা পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতেই বাগডোগরা বিমানবন্দরে নজরদারি চালানো হয়। সন্দেহজনক আচরণের কারণে দীপক কুমার মেহেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে ডিআরআই। জিজ্ঞাসাবাদের সময় অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে তল্লাশি করা হলে তার ব্যাগের ছোট পুটলি থেকে মোট ৮০৮.৩৩ ক্যারেট বা ১৬১.৬৬ গ্রাম হীরা উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা।পরবর্তীতে অভিযুক্তকে গ্রেফতার করে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে আদালত তাকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাকরি দিচ্ছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ, মাইনে ৪০ হাজার! জেনে নিন বিস্তারিত তথ্য

ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

ফের পাতালপথে মেট্রো বিভ্রাট, অফিস ফেরত যাত্রীদের হয়রানি চরমে

স্কুলের মিড ডে মিলে এলাহি আয়োজন, খুশিতে ভাসল খুদেরা

২ মার্চেই ভোট ঘোষণা? বাংলায় জোর গুঞ্জন তিন দফা ভোট নিয়ে

৩০ টাকার জন্য ঝগড়া, স্ত্রীকে গলা টিপে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ