এই মুহূর্তে

কংগ্রেস কর্মীকে মারধরের ঘটনায় তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি অধীরের

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ​ভোটের মুখে ফের উত্তপ্ত বহরমপুর। মঙ্গলবার রাতে বহরমপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের এক কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। আহত ওই কংগ্রেস কর্মীর নাম জিতেন সাহা। বর্তমানে তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে(Murshidabad Medical Hospital) চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে নতুন করে পারদ চড়তে শুরু করেছে। অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন এই হামলার ঘটনা বন্ধ না হলে তিনিও গ্রামগঞ্জ থেকে বাহিনী নিয়ে আসবেন। শুরু হবে পাল্টা প্রতিরোধ। বহরমপুরে তৃণমূল প্রার্থীকে এক প্রকার প্রকাশ্যে হুমকি দেন অধীর রঞ্জন চৌধুরী(Adhir Ranjan Chowdhury)।
​​

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে এলাকায় রাজনৈতিক কর্মসূচি সেরে ফেরার পথে আক্রান্ত হন জিতেনবাবু। অভিযোগ, তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায় ও তাঁর অনুগামীরা ওই কংগ্রেস কর্মীর ওপর চড়াও হন এবং তাঁকে ব্যাপক মারধর করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার দুপুরে জিতেন সাহাকে দেখতে হাসপাতালে যান অধীররঞ্জন চৌধুরী। আহত কর্মীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। হাসপাতাল থেকে বেরোনোর সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, ​”আমাদের দলের এক সাধারণ কর্মী জিতেন সাহাকে নৃশংসভাবে মারধর করা হয়েছে। আমরা ইতিমধ্যেই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি। দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

​তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে অধীর চৌধুরী আরও যোগ করেন, “এভাবে গুন্ডামি করে আমাদের দমানো যাবে না। এরকম চলতে থাকলে আমরাও হাত গুটিয়ে বসে থাকব না। প্রয়োজনে আমরাও আমাদের বাহিনী নামাতে বাধ্য হব।যদিও মারধরের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল শিবির। তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের দাবি, জিতেন সাহা একটা ক্রিমিনাল। অতীতে তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে থানায়। নারু বাবু বলেন কংগ্রেসের পক্ষ থেকে তাদের উপর চড়াও হয়ে তাদেরকে মারধর করা হয়েছে। ​ভোটের আগে এই ঘটনাকে কেন্দ্র করে বহরমপুর(Baharampur) শহরে চাপা উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ

SIR তালিকায় পরিবারের সকলের নাম বিচারাধীন, আতঙ্কে ব্রেন স্টোকে আক্রান্ত মহিলা

হরিশচন্দ্রপুরে প্রচারে বেরিয়ে বাড়ি তৈরীর রাজমিস্ত্রির জোগানদার হলেন বিজেপি প্রার্থী

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, পানিহাটিতে প্রার্থী আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

পুরুলিয়ার কোটশিলায় মূর্তি ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা, গ্রেফতার চার

বসিরহাটে একাধিক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট সাপ্লিমেন্টারি তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ