এই মুহূর্তে

বনগাঁয় ধর্মীয় অনুষ্ঠানে সোনার চেন লুট করতে এসে গ্রেফতার বান্ডেলের ৪ মহিলা

নিজস্ব প্রতিনিধি বনগাঁ: ভিড়েই টার্গেট মহিলারা। বনগাঁর ধর্মীয় অনুষ্ঠানে সোনার চেন লুট করতে এসে পুলিশের জালে ধরা পড়ে হুগলি জেলার ব্যান্ডেলের(Bandel) চার মহিলা।যেকোনো মেলা বা ধার্মিক অনুষ্ঠানে ভিড়ে মিশে গিয়ে মহিলাদের গলায় সোনার চেন ও কানের দুল খুলে নিয়ে চম্পট দেয় এই মহিলা গ্যাং। বনগাঁ থানার কালিতলা পার্কিং এলাকায় একটি ধার্মিক অনুষ্ঠানে এসে ভিড়ের সুযোগ নিয়ে মহিলাদের গলা থেকে সোনার চেন হাতিয়ে পালানোর আগেই বনগাঁ থানার পুলিশের জালে ধরা পড়ে ব্যান্ডেলের চার মহিলা। উদ্ধার হয় চারটি সোনার চেন ।পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মালাম্মা মদলিয়ার,লীলা মদলিয়ার, পদ্মনি মদলিয়ার, কালিআম্মা মদলিয়ার। ধৃতরা হুগলি জেলার ব্যান্ডেলের বাসিন্দা। ধৃতদের সোমবার সকালে বনগাঁ মহকুমা আদালতে(Banga Court) পেশ করে পুলিশ।

জানা যায়, বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান ও মেলায় ভিড়ের সুযোগ নিয়ে মহিলাদের গলা থেকে সোনার চেন ও কানের দুল খুলে নিয়ে চম্পট দিত এই মহিলারা। রবিবার বনগাঁ কালীতলা পার্কিং এলাকায়(Kalitala Parking Area) একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেখানে জমায়েত হয়েছিল হাজারো মানুষের। সেই ভিড়ে মিশে গিয়ে মহিলাদের গলা থেকে সোনার চেন খুলে নিয়ে পালানোর আগেই পুলিশে খবর দিলে হুগলি জেলার ব্যান্ডেলের বাসিন্দা চার মহিলাকে হাতেনাতে পাকড়াও করে বনগাঁ থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় চারটি সোনার চেন ।ধৃতদের সোমবার বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ।

এই ধৃতরা নদিয়ার কৃষ্ণনগরের গভর্মেন্ট কলেজ গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর সভায় যে ১৪ জন মহিলার গলার হার খোয়া গিয়েছে সেই ঘটনায় যুক্ত কিনা তা পুলিশ খতিয়ে দেখছে। এর আগে আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডে অনুকূল ঠাকুরের ধর্মীয় অনুষ্ঠান থেকেও ১৪ জন মহিলা সহ চারজন পুরুষকে পুলিশ গ্রেফতার করে। যারা দামি গাড়ি নিয়ে নামিদামি হোটেলে ঘর ভাড়া নিয়ে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলিতে গিয়ে লুটপাট চালাত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সখেরবাজার শিবকালী মন্দিরে দুঃসাহসিক চুরি, লুট প্রণামির বাক্স, সোনার জিভ

উল্টো স্রোতে হেঁটে স্বর্নিভরতার পথ দেখাচ্ছেন ভাঙড়ের ২ মোমো দিদি

উইকেন্ডে ঘোরার দারুণ সুযোগ করে দিল ভারতীয় রেল! যাত্রা শুরু শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেসের

সুতি থানার অভিযানে উদ্ধার ১ লক্ষ ভারতীয় জাল নোট, ধৃত ২, চাঞ্চল্য পুলিশ মহলে

দৃষ্টিহীন ভোটারকে SIR শুনানির নোটিস, প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

এসআইআর শুনানিতে নথি জমা দিয়েও মিলছে না রসিদ, জাতীয় ভোটার দিবসে উঠছে অভিযোগ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ