বারাসতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীর ওপর ৩ যুবকের নির্মম অত্যাচার

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তিনটে ছেলে এক কিশোরীকে কু – প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় নেমে আসে চরম নির্মম অত্যাচার। অত্যাচারের চিহ্ন শরীর জুড়ে। তিনটি ছেলে মিলে অত্যাচার করেছে কিশোরীর ওপর।ঘরের বাইরে এবং বন্ধ ঘরে এই অত্যাচার চালানো হয়েছে। মেয়েটির অভিযোগ যে তার অপরাধ হল অভিযুক্ত তিনটি ছেলের কুপ্রস্তাবে সাড়া দেয়নি সে। কুপ্রস্তাবের বিরুদ্ধে মেয়েটি রুখে দাঁড়ালে তাকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দেওয়া হয়, এবং তাদের কথামত তাদের সাথে যেতে বলা হয়।

মেয়েটি রাজি হয়নি, উল্টে অভিযুক্তদের সামনে চোখে চোখ রেখে কথা বলত মেয়েটি। দিনের পর দিন মানসিক নির্যাতনের সামনে মেয়েটি ভেঙে না পড়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। কিন্তু ছেলেগুলি চিনে জোঁকের মত পেছনে লেগে থাকে। অগত্যা পুলিশের কাছে অভিযোগ নিয়ে যাওয়ার কথা বলে মেয়েটি। এরপরই গত ৮ তারিখ আচমকা হামলা করে ছেলে তিনটি। সবরকম ভাবে বলপূর্বক অত্যাচার করা হয়। বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে(Barasat Hospital) চিকিৎসাধীন অবস্থায় থাকতে হয় মেয়েটিকে।

এরপর যাদের উপরে ভরসা ছিল সেই পুলিশও কোনো ব্যবস্থা না নেওয়ায় মেয়েটি আতঙ্কিত। ঘটনাটি ঘটেছে বারাসাত পৌরসভার(Barasat Municipality) ৩৩ নম্বর ওয়ার্ডের নিবেদিতা পল্লীর ছাত্র সংঘ ক্লাব এলাকায়। এই নারকীয় ঘটনার তদন্ত করে দোষীদের যথাযত শাস্তির দাবি করে ওই কিশোরী এবং তার মা। সুস্থ সমাজেই ব্যস্ত বারাসতের বুকে এহেন ঘটনায় প্রশাসনের ভূমিকায় সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। সকলেই এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে। দোষীদের গ্রেফতারের দাবিতে সওয়াল উঠেছে জোরদার।

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ