বসিরহাটের ৩টি পুরসভা বিভিন্ন নদীর ঘাট থেকে কাঠামো তোলার কাজ শুরু করল

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: ইছামতি, ডাসা, গৌড়েশ্বর, বিদ্যাদরী সহ বিভিন্ন নদীর ঘাটে কাঠামো তোলার কাজ শুরু করল বসিরহাটের তিনটি পুরসভা।বসিরহাট মহকুমার বাদুড়িয়া, বসিরহাট, টাকি এই তিনটি পুরসভার কর্মীরা সকাল থেকে নদী বাঁচাতে পাশাপাশি পরিবেশ দূষণ রুখতে কাঠামো তোলার কাজ শুরু করেছে। বসিরহাট(Bashirhat) পুলিশ জেলায় প্রায় ১৬০০ ছোট, মাঝারি ,বড় দুর্গা পুজা হয়। তার বেশি অংশটাই ইছামতি নদী বেষ্টিত।

শনিবার জমিদার বাড়ি ও রবিবার বারোয়ারী পুজো গুলোর প্রায় ৯০ শতাংশ বিসর্জন হয়ে গেছে। নদী দূষণ রুখতে আগে থাকতে উদ্যোগ নিয়েছিল পুরসভা ।সেই কথা মাথায় রেখে টাকির ঘোষ বাড়ি, রাজবাড়ি ,জেটিঘাট, বসিরহাট শ্মশান ঘাট ,বোর্ড ঘাট, বাদুড়িয়ার তারাগুনিয়া ১১ টি ব্লকের বিভিন্ন নদী ঘাট গুলোতে কাঠামো তোলার কাজ শুরু হয়েছে। একদিকে প্রতিমার গায়ের যে রাসায়নিক রং বস্ত্র বিভিন্ন প্লাস্টিক, বিচুলি কাঠ, সেইগুলো যাতে নদী জলে মিশে গিয়ে পরিবেশ দূষণ না হয়, তার জন্য সোমবার সকাল থেকেই বিভিন্ন ঘাট গুলোতে কর্মীরা কাঠামো তোলার কাজ শুরু করেছে।

এদিকে,অবৈধভাবে বাংলাদেশে(Bangladesh) যাতায়াত করতে গিয়ে স্বরূপনগর সীমান্তে আটক ১০ অনুপ্রবেশকারী। গ্রেফতার করে বসিরহাট আদালতে পাঠাল স্বরূপনগর থানার পুলিশ।১৪ ই অক্টোবর স্বরূপনগর থানার পুলিশ ১০ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে।পুলিশ সূত্রে জানা যায়, স্বরূপনগর তারালি ও বিথারী সীমান্ত এলাকা দিয়ে এক শিশু সহ ১০ জন অনুপ্রবেশকারীদের অবৈধভাবে বাংলাদেশ সীমানা পেরিয়ে এদেশে প্রবেশ করানোর সময় সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরা তাদেরকে আটক করে স্বরূপনগর থানার(Swarupnagar P.S.) পুলিশের হাতে তুলে দেয় ।পুলিশ তাদেরকে গ্রেফতার করে |অনুপ্রবেশকারীরা সেদেশের যশোর নড়াইল বাগেরহাট গোপালগঞ্জ পটুয়াখালী ও সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা যায় |

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাল না সাদা, কোন পেঁয়াজে লুকিয়ে আছে বেশি পুষ্টিগুণ জানেন?

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব