এই মুহূর্তে

বসিরহাটে একাধিক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট সাপ্লিমেন্টারি তালিকায়

নিজস্ব প্রতিনিধি বসিরহাট: ২৫৫ জনের নাম ভোটার তালিকা থেকে ডিলিট।ভোট দিতে পারবে কিনা আতঙ্কে গোটা গ্রাম । নির্বাচন কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে হাতে ভোটার কার্ড নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।বসিরহাট(Bashirhat) দু নম্বর ব্লকের বড়গোবরা ৩ নম্বর বুথে ২৫৫ জনের নাম বিচারাধীন থাকার পর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হবার পর দেখা যাচ্ছে ভোটার তালিকা থেকে নাম বাদ (ডিলিট) সকলের। ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। হাতে ভোটার কার্ড নিয়ে গ্রামের মহিলা পুরুষ একত্রিত হয়ে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়েছেন তারাও বুধবার দুপুরে।

ভোট দিতে পারবেন কিনা আতঙ্ক রয়েছেন গ্রামের মানুষ। বিএলও(BLO) কিংবা বিডিও(BDO) অফিসে গিয়েও কোন সূরাহা পাচ্ছেন না তারা। বিএলও তিনিও ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অন্যদিকে,ভোটার তালিকায় ছিল ৩৪০ জন বিচারাধীন। সেই ৩৪০ জনই ডিলিট হয়ে গেল ভোটার তালিকা থেকে। স্থানীয় BLO সহ, ইলেকশন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ ভোটারদের।বসিরহাট ২ নম্বর ব্লকের বড় গোবরা এলাকার ৫ নম্বর বুথ এর ঘটনা ।BLO শফিউল আলম সহ তার দুই ভাই রবিউল আলম ও তরিকুল আলম এর ও নাম বাদ গেছে।২০০২ সালে এবং এবারও শফিউল আলমের বাবা – হবিবর রহমান এর নাম আছে ।

এরপরেও তাঁদের নাম বাদ গেছে । ক্ষোভে ফুঁসছেন সকলে। একের পর এক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট হয়ে যাওয়ায় লাগাতার আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা।যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় ডিলিট করে দেওয়া হয়েছে তাদের স্পষ্ট হুমকি সকলের নাম পুনরায় ভোটার তালিকায় সংযুক্ত না হলে ওই এলাকায় ভোট করতে দেওয়া হবে না। তারা সংখ্যালঘু বলে তাদের টার্গেট করে নাম্বার দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে এমনটাই অভিযোগ বিক্ষোভরত গ্রামবাসীদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ

SIR তালিকায় পরিবারের সকলের নাম বিচারাধীন, আতঙ্কে ব্রেন স্টোকে আক্রান্ত মহিলা

হরিশচন্দ্রপুরে প্রচারে বেরিয়ে বাড়ি তৈরীর রাজমিস্ত্রির জোগানদার হলেন বিজেপি প্রার্থী

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, পানিহাটিতে প্রার্থী আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

পুরুলিয়ার কোটশিলায় মূর্তি ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা, গ্রেফতার চার

৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি, ১০ লক্ষের নাম বাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ