দিবারাত্র এক করে সীমান্ত থেকে সুন্দরবন টহল দিচ্ছে বসিরহাটের উইনার্স টিম

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট ও বারাসত: উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে গঠন করা হয়েছে উইনার্স টিম।পুলিশের এই উইনার্স টিমে থাকছে মহিলা পুলিশরা। দিবারাত্র এক করে এই পুলিশের উইনার্স টিম বসিরহাট শহর থেকে শুরু করে সীমান্ত সহ বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে।পাশাপাশি রাতে যাতে করে মা-বোনেদের ঘর থেকে বাইরে বেরিয়ে রাস্তায় কোন সমস্যার সম্মুখীন না হয় সেদিকে নজর রাখছে এই মহিলা উইনার্স টিম(Winners Team)।

কথা বলছে রাস্তায় বেরোনো মা বোনেদের সাথে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছে এই উইনার্স টিম। অন্যদিকে,কলকাতা তিলোত্তমার জন্মদিনে চিকিৎসক তিলোত্তমার বিচার চেয়ে রবিবার বারাসাতে পথে নামল বারাসত গার্লসের প্রাক্তনীরা। একইসঙ্গে এই একটি বেসরকারি স্কুলের অভিভাবকরাও মিছিলে অংশ নেয়। বারাসত গার্লস স্কুলের(Barasat Girls School) সামনে থেকে এই মিছিল শুরু হয়। বারাসতের বিভিন্ন প্রান্ত ঘুরে হাটখোলাতেই মিছিল শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী নারীদের একটাই দাবি ছিল তিলোত্তমার বিচার চাই।

দোষীদের উপযুক্ত শাস্তি চাই। এদিকে,আরজি কর কাণ্ডের প্রতিবাদে নেমে রাজ্য সরকারের কন্যাশ্রী ও লক্ষীর ভান্ডার চায়না স্লোগান উঠলো প্রতিবাদীদের কন্ঠে। বারাসতের ডাকবাংলা(Duckbanglo) মোড়ে জড়ো হন প্রতিবাদীরা। সেখানে মানববন্ধন করেন শিক্ষিত সচেতন প্রতিবাদী নাগরিকরা। স্লোগানে বলেন, লক্ষীর ভান্ডার ,কন্যাশ্রী চাই না। নারী সুরক্ষা ও আরজি করের বিচার চাই। চলতি মাসের ৯ তারিখে আরজি কর কাণ্ডের পর এ ধরনের স্লোগান প্রথম ওঠে বারাসতে। শনিবার ফের সেই স্লোগানের পুনরাবৃত্তি ঘটল।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী