বৃহস্পতিবার সকালের মধ্যে ‘ডানা’ শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নেবে, রাত থেকে শুরু হবে তাণ্ডব লীলা

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি সিস্টেম গভীর নিম্নচাপে পরিণত হয়েছে পূর্ব বঙ্গোপসাগরে। এটি সাগরদ্বীপ থেকে ৭৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি অগ্রসর করবে উত্তর পশ্চিম দিকে। বুধবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া সম্ভাবনা রয়েছে। তারপরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। ২৪ তারিখ সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়(Cyclone) হবে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখ রাতে এবং ২৫ তারিখের সকালের দিকে এটি অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা উপকূলের দিকে। ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পুরী ও সাগর আইল্যান্ডের মাঝামাঝি। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান। তিনি বলেন, এই ‘ডানা’ ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় বাতাসে গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টায়।

২৩ অক্টোবর বুধবার দক্ষিণবঙ্গের(South Bengal) বেশ কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং উপকূলের যে জেলাগুলি রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।২৪ অক্টোবর বৃহস্পতিবার এবং ২৫ অক্টোবর শুক্রবার খুব খারাপ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে ।২৪ অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাউথ ২৪ পরগনা ,পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কলকাতা ,হাওড়া, হুগলি, উত্তর ২৪পরগনা এবং ঝাড়গ্রাম। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ অক্টোবর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা ,হাওড়া, পুরুলিয়া ও বাঁকুড়াতে ।

২৬ অক্টোবর শনিবার বৃষ্টির পরিমাণ কমে যাবে। শুধু এক দুই জায়গায় ভারী মিষ্টি সম্ভাবনা রয়েছে। আমাদের উপকূল ভাগে ২৪ অক্টোবর সন্ধ্যা থেকে ২৫ তারিখ সকাল পর্যন্ত সবচেয়ে বেশি বাতাসে গতিবেগ থাকবে। ১০০ থেকে ১২০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায়। বিশেষ করে উপকূলভাগে। পূর্ব মেদিনীপুরে অধিকাংশ বাতাসের গতি থাকবে ।মৎস্যজীবীদের বিশেষ করে সতর্কতা জারি করা হয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি হয়েছে ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত। আলিপুর আবহাওয়া দফতর থেকে দুর্যোগের দিনগুলিতে ঘন্টায় ঘন্টায় বিশেষ সতর্কবার্তা দেওয়া হবে বলে জানা গিয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের নটি জেলার আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের সতর্কবার্তা হাতে পেয়ে রাজ্য সরকার বৃহস্পতিবার থেকে টানা তিন দিন ন’টি জেলার সব স্কুলে ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে ওই ন’ টি জেলার আইসিডিএস সেন্টারও বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছে।

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য