চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ ও দিল্লির প্রভাবশালী নেতা সজ্জন কুমার। বৃহস্পতিবার দিল্লির সফদরজং হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাবার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন তাঁর ছেলে জগ প্রবেশ কুমার। দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সজ্জন কুমার। ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে তিনি তিহার জেলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন।

কে ছিলেন সজ্জন কুমার?

১৯৪৫ সালের ২৩ সেপ্টেম্বর দিল্লিতে জন্ম সজ্জন কুমারের। ১৯৭০-এর দশকে কংগ্রেসের রাজনীতিতে তাঁর উত্থান শুরু হয়। প্রথমে দিল্লি পুরনিগমের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। দিল্লির রাজনীতিতে দ্রুতই নিজের প্রভাব তৈরি করেন সজ্জন কুমার। ১৯৮০, ১৯৯১ এবং ২০০৪ সালে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন। কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধির ঘনিষ্ঠ হিসেবেও তাঁর পরিচিতি ছিল। বিশেষ করে আউটার দিল্লি লোকসভা কেন্দ্রের রাজনীতিতে তাঁর যথেষ্ট প্রভাব ছিল। তবে ১৯৮৪ সালের শিখ-বিরোধী দাঙ্গার মামলা তাঁর রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। দাঙ্গার সময় জনতাকে উসকানি দেওয়া, হত্যাকাণ্ড এবং হিংসায় প্ররোচনা দেওয়ার মতো গুরুতর অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ২০১৮ সালে একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেন তিনি। ওই বছরের ১৭ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট পালাম কলোনি মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে। মামলাটিতে পাঁচ শিখকে হত্যার পাশাপাশি একটি গুরুদ্বার পুড়িয়ে দেওয়ার অভিযোগ ছিল। এই ঘটনায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের! রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

এরপর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে রাউজ অ্যাভিনিউ আদালত সরস্বতী বিহার মামলাতেও সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করে। যশবন্ত সিং এবং তাঁর ছেলে তরুণদীপ সিংকে হত্যার মামলায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে ১৯৮৪ সালের দাঙ্গা সংক্রান্ত সব মামলায় তাঁর বিরুদ্ধে একই রায় হয়নি। সুলতানপুরী এবং জনকপুরী-বিকাশপুরী-সহ কয়েকটি মামলায় তিনি খালাসও পেয়েছিলেন। শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হওয়া মামলাগুলির সাজা তিহার জেলেই ভোগ করছিলেন প্রাক্তন এই কংগ্রেস সাংসদ।

পাক চর সন্দেহে দিল্লি থেকে প্রদীপ্ত বসুকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ

ICICI ব্যাঙ্কের সামনে স্ত্রীকে গুলি, বাড়িতে বোনকে খুন করে আত্মঘাতী SBI কর্মী, হাড়হিম ঘটনা যোগী রাজ্যে

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের! রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির