দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীপাবলিতে রঙিন আলোয় ঘর সাজাতে চান, জেনে নিন এই ঠিকানা

নিজস্ব প্রতিনিধি: সামনেই আলোর উৎসব। তার আগেই শুরু হয়ে যায় প্রস্তুতি। বিভিন্ন ধরনের আলোক মালায় সেজে ওঠে প্রতিটি ঘরবাড়ি, রাস্তাঘাট। অনেকেই মোমবাতি সাজান, আবার অনেকেই প্রদীপ দেন। এটা বাদেও অনেকেই কৃত্রিম আলোর সাজিয়ে তোলে বাড়ি।
অতীতে মোমবাতি বা প্রদীপের আলো দেওয়ার চলছিল। যুগের সঙ্গে সঙ্গে সময় বদলেছে। মোম ও প্রদীপের জায়গায় এসেছে এলইডি আলো। তারাবাতি, এলইডি লন্ঠন, হারিকেন, ঝালর সহ বিভিন্ন ধরনের লেজার লাইটের সমাহার এখন বাজারজুড়ে। দীপাবলিতে হরেক রকম আলোতে যদি ঘর সাজাতে চান তাহলে কলকাতার কয়েকটি জায়গা ঘুরে দেখতে পারেন। সস্তা থেকে দামি বিভিন্ন দামের আলোকসজ্জার জিনিস পেয়ে যাবেন।

কলকাতার চাঁদনী মার্কেট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বাজার। সব সময় এইখানে ইলেকট্রনিক্স জিনিস কিনতে পাওয়া যায়। দীপাবলীর সময়ে একবার চাঁদনি মার্কেটে ঘুরে আসতে পারেন। পুজোর এক সপ্তাহ আগে থেকে বিভিন্ন ভাবে এই সব আলো বাজারে আসতে শুরু করে। বিভিন্ন ধরনের আলো দেখতে পাওয়া যাবে। তবে আগের থেকেই দাম কিছুটা হলেও বেড়েছে। ডিসকো লাইট থেকে শুরু করে আলোর মালা, ঘুরন্ত ফ্ল্যাশ বাল্ব, পদ্ম ফুলের মত আলো দেখতে পাওয়া যায়। সঙ্গে থাকে প্রদীপ ও মোমবাতিও।

হাতিবাগান এবং শ্যামবাজারের মোড়ে দুই ধারে বিভিন্ন দোকান দেখতে পাওয়া যায়। সেখানে দীপাবলির বাতি বিক্রি হয়। মাটির প্রদীপ যেমন বিক্রি হয়, তেমন এলইডি আলো দেওয়া প্রদীপ কিনতে পাওয়া যায়। কখনও তার দাম ৫০-৬০ টাকা। কখনও তার থেকেও বেশি।

এজরা স্ট্রিটে আড়াইহাজার এরও বেশি দোকান রয়েছে। চারদিকে শুধু ঝলমলে আলো। কলকাতার পুরনো আলোর ঠিকানা হিসেবে এটি অত্যন্ত পরিচিত। একে লাইট স্ট্রিটও বলে। এখানে যেমন পাওয়া যাবে টুনি লাইট, তেমন পাওয়া যাবে হেয়ারি লাইট লণ্ঠন পদ্মফুল এলইডি আলো ও প্রদীপের পসরা।

গড়িয়াহাটে গেলেও বিভিন্ন আলোর পসরা চোখে পড়বে। টুনি লাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের এলইডি লাইটের খোজ মিলবে এখানে।। বিভিন্ন ধরনের নকশা করা লাইট পাওয়া যাবে।

Published by:

Share Link:

More Releted News:

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ