আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাঙড় বিস্ফোরণ মামলায় তৃণমূল নেতা শওকত মোল্লার বিরুদ্ধে আরও কড়া আইনি পদক্ষেপের পথে এগোল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। মামলায় শওকত মোল্লা সহ চার অভিযুক্তের বিরুদ্ধে ইউএপিএ-র ১৬ ও ১৮ ধারা যুক্ত করার আবেদন জানিয়েছে তদন্তকারী সংস্থা। শুক্রবার কলকাতার নগর দায়রা আদালতের বিশেষ এনআইএ আদালতে বিচারক অনুপম মাইতির এজলাসে এই আবেদন জানানো হয়। এনআইএ-র হয়ে বিশেষ সরকারি কৌঁসুলি দেবাশিস মল্লিক চৌধুরি পুট আপ পিটিশনের মাধ্যমে বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন।

ভাঙড়ে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় চলতি বছর তদন্ত শুরু করে এনআইএ। ওই ঘটনায় বোমা তৈরির কাজে যুক্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছিল এবং আরও এক জন গুরুতর আহত হন। তদন্ত এগোতেই শওকত মোল্লা-সহ চার জনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর শওকতকে গ্রেফতারের জন্য তল্লাশি চালাচ্ছিল এনআইএ। পরে সোনারপুরের কামালগাজি সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও শওকতের পরিবারের দাবি ছিল, আত্মসমর্পণ করতে যাওয়ার সময়ই তাঁকে আটক করে এনআইএ।

আরও পড়ুন: তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

গ্রেফতারের ৮৭ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেয় তদন্তকারী সংস্থা। সেই চার্জশিটে শওকত মোল্লাকেই বিস্ফোরণ মামলার অন্যতম মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়। তদন্তকারীদের অভিযোগ, তাঁর নির্দেশেই ভাঙড়ে বোমা তৈরির কাজ চলছিল। এনআইএর আরও দাবি, বিস্ফোরণের পর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শওকতের মোবাইল ফোন থেকে এলাকায় একাধিক নির্দেশ পাঠানো হয়েছিল। তাঁর ফোন পরীক্ষা করে তদন্তের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া গিয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। এবার ওই মামলাতেই ইউএপিএ-র ১৬ ও ১৮ ধারা যুক্ত করার আবেদন করল এনআইএ। আদালত এই আবেদন মঞ্জুর করলে শওকত মোল্লা-সহ চার অভিযুক্তের বিরুদ্ধে মামলার আইনি গুরুত্ব আরও বাড়তে পারে।

ম্যাচ শেষে প্রতিপক্ষ ফুটবলারকে ঘাড় ধাক্কা! বড় শাস্তির মুখে লিওনেল মেসি

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

রাজ্যজুড়ে অস্বস্তিকর গরম ও ভ্যাপসা আবহাওয়ার মাঝেই আজ, শনিবার বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা

তেলঙ্গানায় ওষুধ তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২ শ্রমিক

জলসা দেখতে গিয়ে আচমকাই পিষে দিল বাস, চম্পারণে মৃত ৫, গুরুতর আহত ৫

স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় ‘নরবলি’! স্বামীর কাণ্ড শুনলে শিউরে উঠবেন আপনিও…

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

আরও চাপে শওকত, ভাঙড় বিস্ফোরণ মামলায় ইউএপিএ-র আবেদন এনআইএর

‘হরমুজ প্রণালির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমেরিকার’, বিস্ফোরক দাবি ট্রাম্পের

তলোয়ার হাতে সুইডেনের স্কুলে ঢুকে তাণ্ডব! আহত একাধিক