এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

পালাবদল হতেই বাংলায় একের পর এক পঞ্চায়েতের দখল নিচ্ছে বিজেপি। এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদল হতেই বাংলায় একের পর এক পঞ্চায়েতের দখল নিচ্ছে বিজেপি। এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি সরকার। দিন কয়েক আগেই হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো ও উপপ্রধান সাধনা বিশ্বাস পদত্যাগ করেছিলেন। এরপরেই ব্লক প্রশাসনের উদ্যোগে ২৪ অগস্ট নতুন বোর্ড গঠনের দিনক্ষণ ঠিক করা হয়। সেইমতো সোমবার নতুন করে বোর্ড গঠন হল হরিপুর গ্রাম পঞ্চায়েতে।

হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা ৩০ জন ছিলেন। যার মধ্যে কংগ্রেসের ১ জন, তৃণমূলের ২০ জন এবং বিজেপির নয় জন সদস্য ছিলেন। তবে আজ প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপি নেতা পাপন বর্মন, উপপ্রধান হিসেবে নির্বাচিত হলেন নীলিমা সরকার মন্ডল। সুতরাং এবার  নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতও বিজেপির দখলে। জানা গিয়েছে, আজ বোর্ড গঠনের সময়ে কংগ্রেস এবং বিজেপি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনও সদস্য উপস্থিত হননি। যার ফলে একক সংখ্যাগরিষ্ঠতায় বোর্ড গঠন করতে সক্ষম হয়েছে বিজেপি। এক্ষেত্রে কংগ্রেস বিজেপিকে সহযোগিতা করেছে। তবে পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সেইমতো হিসেবপত্র আবারও অডিট করা হবে।

আগামিতে হরিপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং প্রতিটি মানুষকে সরকারি পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর হবে নতুন বোর্ড। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর থেকেই শ্লীলতাহানি, চুরি, কাটমানি-সহ একাধিক দুর্নীতির অভিযোগে জেলায় জেলায় তৃণমূলের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছেন। তাঁদের মধ্যে কেউ জেল খাটছেন, কেউ জামিনে মুক্তি পেয়েছেন। তৃণমূল অধিকৃত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছে। 

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড

মাথা থেঁতলে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে খুন, গ্রেফতার ৩