আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোটের মুখে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত ভাঙড়

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়:ভোটের মুখে তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত ভাঙড়। অভিযোগের তীর আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় এক আইএসএফ(ISF) কর্মীকে আটক করেছে পুলিশ।রাতের অন্ধকারে ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকার চন্ডিহাট গ্রামে(Chandihat Village) রাজ‍্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে সরব স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনায় রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।নিদিষ্ট অভিযোগের ভিত্তিতে এক আইএসএফ কর্মীকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিঞ্জাসাবাদ করছে পুলিশ।

ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই সুর চড়িয়েছে ভাঙড়ের আইএসএফ নেতা রাইনুর হক।এই ঘটনার প্রতিবাদে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন ভাঙড়ের(Bhangar) অবজার্ভার শওকাত মোল্লা(Sauquat Molla)। নতুন করে ভাঙড় এলাকা রাজনৈতিক উত্তেজনায় তপ্ত হতে চলেছে। আইএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চণ্ডী হাট তাদের শক্ত ঘাঁটি। তাই রাতের অন্ধকারে সেখানে শাসক দলের দুষ্কৃতীরা তৃণমূলের পতাকা পুড়িয়েছে।

পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। আইএসএফের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে আইএসএফ কর্মীদের মিথ্যে মামলায় চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।ভাঙড়ে বরাবরই শাসক দলের সঙ্গে আইএসএফের সংঘর্ষ হয়ে থাকে। মাঝে বেশ কিছুদিন সেখানে স্বাভাবিক পরিস্থিতি থাকার পর আবার নতুন করে চন্ডী হাট গ্রামের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।কলকাতা পুলিশ অবশ্য ওই এলাকায় যাতে নতুন করে অশান্ত পরিবেশ সৃষ্টি না হয় তার জন্য বিশাল সংখ্যক পুলিশ পিকেটিং বসিয়েছে। শুরু হয়েছে নজরদারি।

Published by:

Share Link:

More Releted News:

বেহুলা লখিন্দরের কাহিনী বিজড়িত পুরাতন মালদার দেবকুন্ডকে ঘিরে গন্ধেশ্বরী মাতার পুজো

মালদায় গণনা কেন্দ্রে কী করতে হবে দলীয় কর্মীদের নির্দেশ দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি

ভাঙড়ে হিংসার আগুন, তৃণমূল কর্মীর দোকান পুড়ে ছাই, দফায় দফায় বোমাবাজি

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ