বাইকের নেশাই কাল!পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় ইউটিউবার ‘সুমন রাইডার’

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশাল মিডিয়ায় ‘সুমন রাইডার’ নামেই পরিচিত ছিলেন তিনি। বাইক রাইডিং এবং সেই সংক্রান্ত কনটেন্ট তৈরির মাধ্যমে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু সেই বাইকই শেষ পর্যন্ত কেড়ে নিল তাঁর প্রাণ। কলকাতা থেকে বাড়ি ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের কনটেন্ট ক্রিয়েটর সুমন শেখের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সুমন শেখ মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার বেনিদাসপুর গ্রামের বাসিন্দা। কনটেন্ট তৈরির কাজে কলকাতায় এসেছিলেন তিনি। কাজ শেষ করে বাইকে করে বাড়ি ফেরার সময় নদিয়ার কৃষ্ণনগর থানা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়েন।প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বাইকটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে সুমন রাস্তার উপর ছিটকে পড়েন বলে প্রাথমিকভাবে অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাঁকে উদ্ধার করার আগেই মৃত্যু হয়েছে বলে জানা যায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে বাইকের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুনঃ টুলু মণ্ডলের বিরুদ্ধে আরও ৪২.৫ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যে আরও এক বাইক রাইডারের মৃত্যুর ঘটনা সামনে আসে। গত মাসে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা দেবাহুতি বন্দ্যোপাধ্যায় চাঁদিপুর থেকে কলকাতায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বালিহাটি এলাকায় জাতীয় সড়কে একটি গর্তে বাইক আটকে যাওয়ায় তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরপর দুই বাইক রাইডারের মর্মান্তিক মৃত্যু ফের সড়ক নিরাপত্তা এবং অতিরিক্ত গতিতে বাইক চালানোর ঝুঁকি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

পারিবারিক বিবাদের জেরে দু’বছরের শিশুকে নৃশংসভাবে খুন! আটক জেঠু-জেঠিমা

গৃহপ্রবেশের অনুষ্ঠানের সময়ে ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে কোটি টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য