টুলু মণ্ডলের বিরুদ্ধে আরও ৪২.৫ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে মহম্মদ নিজামউদ্দিনের বিরুদ্ধে তদন্তে আরও বড় সাফল্য পেল পুলিশ। শনিবার (১ অগস্ট) তাঁর বিরুদ্ধে আরও ৪২.৫ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এর ফলে এখনও পর্যন্ত মোট ১৩৫.৫ কোটি টাকা (প্রায় ১৩৬ কোটি টাকা) বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রিজ করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এর আগে অভিযানে প্রায় ৫০.৫ কোটি টাকার নগদ টাকা ও সোনা উদ্ধার করা হয়েছিল। সেই অঙ্কের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফ্রিজ হওয়া অর্থ যোগ করলে এখনও পর্যন্ত মোট প্রায় ১৮৬ কোটি টাকার সম্পদ ও টাকা বাজেয়াপ্ত বা ফ্রিজ করা হয়েছে। তদন্তে টুলু মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। ইতিমধ্যেই ২৪২ গাড়ি, দুটি পেট্রোল পাম্প এবং ২১ টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পত্তির মধ্যে রয়েছে সাতটি বাড়ি, একটি ফার্মহাউস এবং একাধিক মূল্যবান জমি-সম্পত্তি।

আরও পড়ুন: জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে, টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে ৫০ কোটিরও বেশি টাকার সম্পদ উদ্ধারের ঘটনায় টুলু মণ্ডল ওরফে মহম্মদ নিজামউদ্দিনের বিরুদ্ধে নন-বেলেবল ওয়ারেন্ট (NBW) জারি করেছে আদালত। তদন্তকারী সংস্থার আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় মিনার মণ্ডলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, বিশ্বাসভঙ্গ এবং সংগঠিত অপরাধে জড়িত থাকার অভিযোগ। এদিকে, টুলু মণ্ডলের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তাঁদের অনুমান, তিনি দেশ ছেড়ে পালিয়ে থাকতে পারেন। সূত্রের খবর, গত সপ্তাহে পরিবার-পরিজনকে নিয়ে তিনি দুবাই যান। সেখান থেকে তুরস্ক হয়ে অন্য কোনও দেশে আত্মগোপন করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাঁর ব্যবহৃত চারটি মোবাইল ফোনই বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, গোটা মামলার তদন্ত এখনও চলছে এবং আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

পুজোর মধ্যেই দুঃসংবাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর, ২৩ অক্টোবর তলব করল ইডি

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

প্রতিমা নেই, পটচিত্রেই দুর্গার আরাধনা! ৪০০ বছরের বেশি সময় ধরে একই রীতিতে পুজো হয় ঝাড়গ্রাম রাজবাড়িতে

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাসপাতালের মধ্যে নিশ্চিন্ত মনে সুখটান, দেখতে পেয়েই চিকি‍ৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল