বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার দুপুর ১২টার পর অফিস টাইমের মধ্যে তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ দিয়েছিল শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। সেই নির্দেশ মেনেই হাজিরা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। গত বৃহস্পতিবার বিকেলে ৯ নং ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে অবৈধ বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত। অভিযোগ, অভিষেকের অফিসের ছাদে তৃণমূল কংগ্রেসের একটি বিলবোর্ড ছিল যেটি অবৈধ। সেটি খুলতে গিয়েই বাধার মুখে পড়েন বলে দাবি পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীদের। সেই ইস্যুতে অভিষেক, ডেরেক ওব্রায়েন, হুমায়ুন কবীর, বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ একাধিক নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। বিলবোর্ড ইস্যুতেই এদিন তৃণমূল সাংসদকে তলব করা হয়েছিল। তাতে সাড়া দিয়েই হাজিরা দিলেন অভিষেক।

আরও পডুন: ‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

এদিন দুপুর ১২টার কিছু পর, ১২টা ১৭ মিনিট নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের গাড়িতে করে শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন। তাঁকে রীতিমতো ঘিরে ধরেন দলের কর্মী-সমর্থকরা। বৃষ্টিতে ভিজেই তাঁরা স্লোগান তোলেন, ‘তোমার নেতা আমার নেতা সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ’। এছাড়া ‘জয় বাংলা’ ধ্বনিও তোলা হয়। তাঁরা জানান, যতক্ষণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থানায় জিজ্ঞাসাবাদ করা হবে, ততক্ষণ বাইরে তাঁরা অপেক্ষা করবেন।

সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। বিলবোর্ড কাণ্ডে ইতিমধ্যেই হাজিরা এড়িয়েছেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও ‘ব্রায়েন। হাজিরার নোটিস গিয়েছে, তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়, প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরকে। তাঁরা হাজিরা দেন কিনা সেটাই দেখার।

সাংবাদিকদের দুর্গাপুজোর বোনাস ৩ হাজার টাকা, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমাকে পারতেই হবে’, নেপালে নিখোঁজ বাবা-মা’য়ের ইচ্ছাপূরণে নিট পিজি পরীক্ষায় বসল তরুণী

চায়ের আড্ডায় মেঘালয়ের স্বাদ, বানিয়ে নিন মুখরোচক ‘আলু মুড়ি’

ফুচকার লোভ দেখিয়ে নাবালিকার সঙ্গে অশালীন আচরণ, গ্রেফতার প্রৌঢ়

বাদুড়িয়ায় এক রেস্তোরাঁর বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ, কড়া পদক্ষেপ খাদ্য দফতরের

রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় কিয়েভে মৃত ১২, রয়েছেন এক ভারতীয়ও

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

বাসি ভাত ফেলে দিচ্ছেন! ঝটপট বানিয়ে নিন মুচমুচে বড়া

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

বিলবোর্ড কাণ্ডে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন অভিষেক

মাঝ আকাশে বিকল গোয়া থেকে দিল্লিগামী বিমানের ইঞ্জিন, তারপর যা ঘটল…

ফের চোট হার্দিক পাণ্ডিয়ার, আফগানিস্তান সিরিজে ফেরা নিয়ে তৈরি অনিশ্চয়তা