সোনম ওয়াংচুকের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী, মুখোমুখি ABVP-SFI

Share:

নিজস্ব প্রতিনিধিঃসোনম ওয়াংচুকের সমর্থনে বিশ্বভারতীর পড়ুয়াদের অনশন কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়ে উঠল বিশ্বভারতী ক্যাম্পছ। এদিন এসএফআই এবং এবিভিপি-র ছাত্রছাত্রীদের মধ্যে বচসা, স্লোগান-পাল্টা স্লোগান থেকে শুরু করে ধস্তাধস্তির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে দুই ছাত্র সংগঠনের কর্মী-সমর্থকেরাই এলাকায় জড়ো হয়েছেন, যার জেরে উত্তেজনা বজায় রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিশ্বভারতীর হিন্দি ভবনের সামনে গিটার হাতে গান গেয়ে অবস্থান বিক্ষোভ করছিলেন এসএফআই-এর কর্মী-সমর্থকেরা। একই সঙ্গে চলছিল তাঁদের অনশন কর্মসূচি। অভিযোগ, সেই সময় সেখানে পৌঁছে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান দিতে শুরু করেন এবিভিপি-র কর্মী-সমর্থকেরা। এরপরই দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। ক্রমে তা স্লোগান-পাল্টা স্লোগানে গড়ায় এবং পরে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে। ঘটনার পর এসএফআই-এর অভিযোগ, তাদের শান্তিপূর্ণ অনশন ও অবস্থান বিক্ষোভে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এবিভিপি। তাদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে কর্মসূচি ভন্ডুল করার চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুনঃ বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

অন্যদিকে, এসএফআই-এর সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে এবিভিপি। সংগঠনের দাবি, এসএফআই-ই শান্তিনিকেতনের পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। এবিভিপি-র এক নেতার বক্তব্য, “ওরা চিনের দালালি করছে। শান্তিনিকেতনকে অশান্ত করার চেষ্টা করছে। অনশনের নামে এরা নেশা করছে।” এই ঘটনাকে কেন্দ্র করে বিশ্বভারতী চত্বরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। যদিও এই অভিযোগ ও পাল্টা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতির উপর প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নজর রাখছে।

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

শৌচাগারের জল দিয়ে তৈরি হচ্ছে শিকঞ্জি! ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ

আর জি করে রোগীদের বেডে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী