বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুজফফরনগর: কথায় বলে, ‘সহ্যের সীমা রেখা রয়েছে।’ স্বামীর অবর্তমানে দীর্ঘদিন ধরেই শ্বশুরের যৌন লালসার শিকার হয়েছিলেন পুত্রবধূ। নানা অছিলায় লাগাতার চলছিল যৌন হেনস্থা। শেষ পর্যন্ত ভাঙল ধৈর্য্যের বাঁধ। গতকাল শুক্রবার (১৭ জুলাই) শ্বশুর ফের যৌন হেনস্থার চেষ্টা চালাতেই রুখে দাঁড়ালেন। নক কাটার ব্লেড চালিয়ে ফালাফালা করে দিলেন শ্বশুরের পুরুষাঙ্গ। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে জখম শ্বশুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। সেই সঙ্গে হামলাকারী পুত্রবধূকে গ্রেফতার করেছে। শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফফরনগরে।

বুধনার সার্কেল অফিসার গজেন্দ্র পাল সিংহ জানিয়েছেন, ‘বুধনা এলাকার চান্দেরি রোডের সাফিফুর পট্টিতে ছোট্ট দুই সন্তানকে নিয়ে শ্বশুরের ভিটেতে থাকতেন ধৃত মহিলা। কর্মসূত্রে মহিলার স্বামী হরিয়ানায় থাকেন। সেখানেই অটোরিকশা চালিয়ে সংসারের ভরণপোষণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় ওই মহিলা তদন্তকারীদের জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তাঁর শ্বশুর তাঁকে বারবার যৌন হেনস্থা করছিল। বার বার বারণ সত্বেও শোনেনি। পড়শিদেরও শ্বশুরের যৌন লালসার শিকার হওয়ার বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু কেউই তাঁর অভিযোগকে গুরুত্ব দেয়নি। ক্রমাগত যৌন হয়রানির শিকার হয়েই তিনি এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন।’

পড়শিরা পুলিশকে জানিয়েছে, ‘অনেকদিন ধরেই শ্বশুরের হাতে যৌন হেনস্থার কথা জানিয়েছিলেন মহিলা। কিন্তু বাড়ির ভিতরে কী ঘটেছে, তা জানার উপায় ছিল না। কেননা, পরিবারটি পড়শিদের সঙ্গে মেলামেশা করত না। বাড়ির ভিতরে নিঃসঙ্গভাবেই দিন কাটাত।’ বুধনার সার্কেল অফিসার গজেন্দ্র পাল সিংহ জানিয়েছেন, ‘বেনজির ঘটনার তদন্ত শুরু হয়েছে। আক্রান্তের তরফ থেকে এখনও কোনও লিখিত অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগের পরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।’

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL