রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমে টুলুকে ঘিরে চাপ আরও বাড়ল। বেপাত্তা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে হাজিরার নোটিস সাঁটিয়ে দিল প্রশাসন। শুক্রবার (১৪ অগস্ট) সকাল সাড়ে ১০ টার মধ্যে তাঁকে সিউড়ি আদালতে হাজির হতে বলা হয়েছে। টুলুর বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাঁর নামে ইন্টারপোলের ‘রেড কর্নার’ নোটিসও রয়েছে। তদন্তকারীদের দাবি, এখনও তাঁর কোনও সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার সকালে সিউড়ির সুভাষপল্লিতে টুলুর বাড়িতে পৌঁছন প্রশাসনের আধিকারিকেরা। বাড়ির বাইরে আদালতের জারি করা হাজিরার নোটিস টাঙানো হয়। পাশাপাশি বাংলায় একটি বিশেষ ঘোষণাও দেওয়া হয়েছে। নোটিসে বলা হয়েছে, সংগঠিত অপরাধ, তথ্যপ্রমাণ নষ্ট এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মতো অভিযোগে টুলুর বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। কিন্তু এখনও তাঁকে গ্রেফতার করা যায়নি। অভিযোগ, গ্রেফতার এড়াতেই তিনি আত্মগোপন করেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০ টার মধ্যে আদালতে সশরীরে হাজির হতে বলা হয়েছে তাঁকে। নির্ধারিত সময়ের মধ্যে হাজিরা না দিলে তাঁকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হতে পারে।
টুলুর বিরুদ্ধে নোটিস জারি ও প্রকাশ্যে ঘোষণা করার কাজ আগেই শুরু করেছিল পুলিশ। বুধবার পাথর খাদান এলাকাতেও এই বিষয়ে ঘোষণা করা হয়। এবার তাঁর বাড়িতেও পৌঁছে গেল প্রশাসন। সম্প্রতি মহম্মদবাজারের ডেউচা এলাকার টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। পুলিশের দাবি, সেখানে প্রায় ২৮.৫ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা পাওয়া যায়। এরপর থেকেই তদন্তকারীদের নজর আরও বাড়ে টুলুর দিকে। টুলুর সম্পত্তি ও বিভিন্ন ঠিকানার খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চলছে। তাঁর আত্মীয় ও ঘনিষ্ঠদের বাড়িতেও অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা। গত মঙ্গলবার তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড কর্নার’ নোটিস জারি হওয়ার খবর সামনে আসে। সরকারি আইনজীবী জানিয়েছেন, আদালতে হাজির না হলে তাঁকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে চিহ্নিত করা হতে পারে। এরপর তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও শুরু হতে পারে।

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড