টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সিউড়ি মহকুমা ভূমি ও ভূমি সংস্কার (SDL&LRO) দফতরের হেড ক্লার্ক প্রবীর দাসকে গ্রেফতার করল পুলিশ। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার রাতে সিউড়ির কল্পতরু পল্লিতে প্রবীরের বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর শনিবার ভোরে তাঁকে গ্রেফতার করা হয়। এ দিনই তাঁকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের ম্যানেজারের বাড়ি থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরি থেকেই প্রবীর দাসের নামের সূত্র মেলে। সেই সূত্র ধরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। এরপর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয়। টুলু মণ্ডল-কাণ্ডে এই প্রথম কোনও সরকারি দফতরের কর্মীর যোগসূত্রের সন্ধান পেলেন তদন্তকারীরা বলে সূত্রের দাবি। সিউড়ি আদালতে সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় জানান, প্রবীরের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। পাথর শিল্পাঞ্চলের ডিসিআর (DCR) চেকিং গেটে কোন সরকারি কর্মী ডিউটি করবেন, সেই বিষয়টি প্রবীর নিয়ন্ত্রণ করতেন বলেও আদালতে জানানো হয়েছে। যদিও স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন প্রবীরের স্ত্রী সাথী দাস। তাঁর দাবি, টুলু মণ্ডলের সঙ্গে প্রবীরের কোনও যোগাযোগ নেই।

আরও পড়ুনঃস্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

ঘটনার খবর পেয়ে SDL&LRO দফতরের আধিকারিক শ্যামাদাস চট্টোপাধ্যায়ও প্রবীরের বাড়িতে যান। তিনি জানান, প্রথমে থানায় ডেকে প্রবীরকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল